নজরবন্দি ব্যুরোঃ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বলেছেন যে, ভারতীয়-আমেরিকান সম্প্রদায় তাঁদের দেশকে আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে।
আরও পড়ুনঃ সৌগতর মন্তব্যের পাল্টা দিলেন সুকান্ত! কি বললেন তিনি?


তিনি আরও বলেন, আমেরিকার ‘অপরিহার্য সহযোগী’ ভারত। প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করবে বলেও আশাপ্রকাশ করেন বাইডেন। তিনি আরও বলেন এ বছর ভারত ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করছে।

এই সম্পর্কের মধ্যে ভারত-মার্কিন নাগরিকদের অপরিহার্য কৌশলগত অংশীদারিত্বকে তিনি মেনে নিয়েছেন। সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনও ৭৫তম স্বাধীনতা দিবসে ভারতের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ককে “অর্থপূর্ণ” বলে অভিহিত করেছেন।



ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমি ভারতের জনগণকে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাই কারণ তাঁরা ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছেন।” এই প্রেক্ষাপটে এদিন বাইডেন বলেন,

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জো বাইডেনের
“আজ ১৫ আগস্ট প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত-সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভারতীয় স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি পালন করছেন। মহাত্মা গান্ধীর দেখানো সত্য ও অহিংসার পথে ভারতীয় গণতন্ত্রের এই সফরকে আমেরিকা সম্মান জানায়।”







