Panchayet Election23: মনোনয়ন পর্ব নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি, নির্বাচন কমিশনারকে তলব করল রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ। মনোনয়ন ঘিরে প্রথম দিনেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই। এসবের মধ্যেই আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল।

আরও পড়ুন: মনোনয়নে অশান্তির জের! রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে গিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। আলোচনা হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তবে কমিশন সূত্রে খবর, ধারাবাহিক অশান্তির খবর পেয়ে তিনি প্রত্যেক জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়েছেন, নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

মনোনয়ন পর্ব নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি, নির্বাচন কমিশনারকে তলব করল রাজ্যপাল
মনোনয়ন পর্ব নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি, নির্বাচন কমিশনারকে তলব করল রাজ্যপাল

পাশাপাশি, যেসব এলাকায় অশান্তি বেশি হচ্ছে, সেখানকার জেলাশাসকদের থেকে রিপোর্টও তলব করেছেন। উল্লেখ্য, এদিকে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগের বিষয়ে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে, পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়, সেই নিয়েও রাজ্যপালকে আর্জি জানিয়েছেন অধীর।

মনোনয়ন পর্ব নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি, নির্বাচন কমিশনারকে তলব করল রাজ্যপাল

15 5

আজ রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের আলোচনায় অধীর চৌধুরীর সেই চিঠির প্রসঙ্গও উঠে আসতে পারে বলে মনে করছেন অনেকে। প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা। আড়াইটে নাগাদ গাড়িতে চেপে রাজভবন থেকে বেরিয়ে যান তিনি।

17 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর