নির্বাচনের দিন রাজ্যপাল ‘অন হুইলস’, ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন

কেন্দ্রীয় বাহিনী যাতে বিজেপির ক্যাডারের মত কাজ না করে সেদিকে নজর রাখুন। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। আজ দুপুর ৩টেয় ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দল। ভোটের দিন থাকবেন ‘রাজ্যপাল অন হুইলস’। সকাল থেকে রাস্তায় থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটে কোনও হিংসা বরদাস্ত নয়। এমন বার্তাই দিলেন রাজ্যপাল।

নির্বাচনের দিন রাজ্যপাল 'অন হুইলস', ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন

আরও পড়ুন : ৯২০ কোম্পানি বাহিনী দিয়ে বাংলায় হতে পারে লোকসভা ভোট: সূত্র

নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের এইরুপ মন্তব্য বেশ তাৎপর্যপুর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন,”লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোট ময়দানে থাকবে। সাধ্যমতো চেষ্টা করব। সকলের ঘুম ভাঙার আগেই রাস্তায় নামব। জন রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসাবে থাকব।

নির্বাচনের দিন রাজ্যপাল 'অন হুইলস', ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন

মানুষের সবসময় কাছে পাবেন। পঞ্চায়েত নির্বাচনের মতো রক্ত নিয়ে হোলি খেলা চলবে না। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।” রাজ্যপালের এই মন্তব্যের পরেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে শাসক – বিরোধী তর্জা। রাজ্যপালের এই মন্তব্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভোটের দিন রাজ্যপালের রাস্তায় কোন কাজ নেই।

নির্বাচনের দিন রাজ্যপাল 'অন হুইলস', ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন
নির্বাচনের দিন রাজ্যপাল ‘অন হুইলস’, ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন

নির্বাচনের দিন রাজ্যপাল ‘অন হুইলস’, ভোট হিংসা রুখতে কড়া প্রশাসন

তার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী যাতে বিজেপির ক্যাডারের মত কাজ না করে সেদিকে নজর রাখুন।” অন্যদিকে রাজ্যপালের এই মন্তব্যকে স্বাভাবিক ভাবেই সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, উনি সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকর্তা। রাজনৈতিক দল জেতে হারে এটা পরিবর্তনশীল। তবে এর জন্য যদি মানুষের কোন ক্ষতি হয়ে যায় সেটা অপূরণীয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত