লঘু পাপে গুরুদণ্ড, বলবিন্দরের গ্রেপ্তারি প্রসঙ্গে মত প্রকাশ রাজ্যপালের ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লঘু পাপে গুরুদণ্ড, এর আগে বেশ কয়েকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রায়ই সরকারের বিরুদ্ধে রুষ্ঠ হয়েছেন। কিন্তু এবার বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র-সহ বলবিন্দর সিংয়ের গ্রেপ্তারি নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । মঙ্গলবার টুইটে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশকে ট্যাগ করে কার্যত একহাত নিলেন তিনি। লঘু পাপে বলবিন্দরকে গুরুদণ্ড দেওয়া হচ্ছে বলেই মতপ্রকাশ করলেন।

আরও পড়ুনঃ মণীশ খুনের চক্রী সুবোধ কে CID-র হাতে দেওয়া হল না! কেন?

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর নানাবিধ ইস্যু নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা নিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট চারটি মিছিল বেরোয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটবৃষ্টি পালটা লাঠিচার্জ, বিক্ষোভ সব মিলিয়ে প্রায় রণক্ষেত্র হয়ে ওঠে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, হেস্টিংস। উত্তেজনার মাঝেই হাওড়া ময়দানের মিছিলে পিছু ধাওয়া করে বলবিন্দর সিংকে পাকড়াও করে পুলিশ।

তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে বলবিন্দর যুব মোর্চা নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডের দেহরক্ষী। তাই তার কাছে আগ্নেয়াস্ত্র থাকা খুবই স্বাভাবিক। হাওড়া সিটি পুলিশের তরফে পালটা দাবি করা হয়, ওই আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে লাইসেন্সপ্রাপ্ত। রাজৌরি থেকে বাংলায় কার্যত বেআইনিভাবে নিয়ে আসা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে সেকথা মানতে নারাজ বিজেপি ।

লঘু পাপে গুরুদণ্ড, বলবিন্দরের গ্রেপ্তারির পর থেকেই বারবার টুইটে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশকে তোপ দাগছেন ধনকড়। মঙ্গলবারও একই ইস্যুতে টুইট করেন তিনি। বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে ধারায় মামলা রুজু হয়েছে তাতে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তাই তা কার্যত মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেই অভিযোগ করেছেন রাজ্যপাল। তবে এপ্রসঙ্গে এখনও কোনও মতপ্রকাশ করেননি মুখ্যমন্ত্রী ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর