‘রাজ্যপাল ওনাদের লোক’! অপসারণ চেয়ে তিনবার চিঠি দিয়েছেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘রাজ্যপাল ওনাদের লোক’! অপসারণ চেয়ে তিনবার চিঠি দিয়েছেন মমতা। রাজধানীতে রাজ্যপাল, তাঁর দিল্লি গমন এবং কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই জল্পনা বিতর্ক রাজনৈতিক মহলে। দিল্লি গিয়ে কার সঙ্গে বৈঠক করছেন, কী আলোচনা করছেন তার দিকে নজর রয়েছে সকলের। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি জানেন রাজ্যের রাজ্যপাল ‘ উনাদের লোক ‘ রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক মধুর নয় প্রথম থেকেই।

আরও পড়ুনঃ ‘করোনা আবহে এরা যেন সমান্তরাল সরকার চালাচ্ছেন’, সোনু সুদদের কটাক্ষ আদালতের।

একাধিক বিষয়ে বারবার তরজা তৈরি হয়েছে উভয়ের মধ্যে। রাজ্যের পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর অবস্থান সব নিয়ে লাগাতার কটাক্ষ করেন রাজ্যপাল। রাজ্যের শাসক দলও তার বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বারবার। এর মধ্যেই মুখ্যমন্ত্রীকে ফের কড়া চিঠি দিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন ধনখড়। যাওয়ার কারণ খোলসা করে না বললেও সব দলই মনে করেছিল রাজ্যের ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দিতেই দিল্লি পাড়ি দিয়েছেন তিনি। কাল পর্যন্ত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সময় না হওয়ায় তিনি বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গেও। দিল্লি গিয়ে রাজ্যপালের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আজ মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

‘রাজ্যপাল ওনাদের লোক’! অপসারণ চেয়ে তিনবার চিঠি দিয়েছেন মমতা। সেখানেই মমতা জানান, “কার সঙ্গে দেখা করবেন ওনার ব্যাপার, ছোট ছেলে তো নয়, থামিয়ে দেবো বকাঝকা করে।” সঙ্গে আরও যোগ করেন, ‘ উনি তো উনাদেরই লোক।’ সঙ্গে তিনি সাফ জানান রাজ্য থেকে রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে তিনবার চিঠি পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অমল দেয়নি সেসবের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত