টিকাকরণ নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের, এবার ভারতে থাকা বিদেশী নাগরিকরাও পাবেন করোনা টিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকাকরণ নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের,দেশে করোনার তৃতীয় ঢেউ আসন্ন আর এই করোনা তৃতীয় ঢেউ থেকে বাঁচতে গেলে প্রধান হাতিয়ার টিকাকরণ। আর সে কথা মাথায় রেখেই দেশের সমস্ত জনসাধারণকে টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৫৫৭, মৃত্যু মুক্ত কলকাতা।

কিন্তু প্রয়োজনের তুলনায় টিকা কম হওয়ায় সমস্যা হচ্ছে প্রায় সব রাজ্যে। এর মধ্যেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারত সরকার। শুধু মাত্র ১৩০ কোটি ভারতবাসী নয়। এবার ভ্যাকসিন পাবেন ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও।

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। কেন্দ্রী

এবার ভারতে থাকা বিদেশী নাগরিকরাও পাবেন করোনা টিকা
এবার ভারতে থাকা বিদেশী নাগরিকরাও পাবেন করোনা টিকা

য় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এই সিদ্ধান্তকে একটা ল্যান্ডমার্ক বলে মনে করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে,

vvv 1

 

টিকাকরণ নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের

‘কোভিড ছেকে নিরাপদ থাকতে একটি ল্যান্ড মার্ক উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে বিদেশী নাগরিক যাঁরা ভারতে বসবাস করছেন, তাঁদেরও টিকা দেওয়া হবে। করোনার প্রতিষেধক ভ্যাকসিন নিতে কো উইন পোর্টালে রেজিস্টার করতে বলা হচ্ছে কেন্দ্রের তরফে। বিদেশী নাগরিকদের পাসপোর্টই কো উইনে রেজিস্টারের জন্য বৈধ নথি হিসাবে বিবেচিত হবে। এই পোর্টালে রেজিস্টার করা হলেই তবে মিলবে ভ্যাকসিনেশেনর জন্য স্লট। ‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত