নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৫৫৭, মৃত্যু হল ১১ জনের। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রূপরেখা।
আরও পড়ুনঃ দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস


এদিকে গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। এরপর রয়েছে দার্জিলিং, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৫৩ জন, মৃত্যু হয়নি কারও। ঠিক এরপরেই রয়েছে নদীয়া। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৯ জন, মৃত্যু হয়েছে ২ জনের। আজ সব জেলাতেই ১০০-এর নিচে সংক্রমণ ধরা পড়েছে। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন মাত্র ৩৭ জন। মৃত্যু হয়নি কারও।
২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৫৫৭, মৃত্যু হল ১১ জনের।
২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৫৫৭, আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭১৯ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন।
রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪০। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৩০ হাজার ১৫৩। ৯ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ২২ হাজার ৩৪৫ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১৪ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।









