দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশে আবারও এক ধাক্কায় অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। এই নিয়ে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫।

আরও পড়ুনঃ আজ সব জেলাতেই ১০০-এর নিচে সংক্রমণ, মৃত্যু হল ১২ জনের। #CoronaUpdate

দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস
দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস

গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ১৮৮। ঠিক ৭ দিন আগে, গত সপ্তাহের সোমবার দেশে আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ১৩৪ জন। অর্থাত্ গত সোমবারের থেকে আজ সোমবার দেশে ১১.৫৪ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হয়েছে। অপর দিকে চলতি বছরের মধ্যে সব দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস
কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস

কিন্তু টিকাকরণের যা গতি, তাতে এই লক্ষ্য পূরণ করা যাবে না বলে নিজেই স্বীকার করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, ৫২.৪০ কোটি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এখনও ২.৩৩ কোটি ভ্যাকসিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে মজুত রয়েছে। সংক্রমণ কম্লেও এবার ভয় দেখাছে ডেল্টা প্লাস।

রবিবার শুধু মহারাষ্ট্রেই ৪৫ জনের শরীরে করোনার ডেল্টা প্লাসের ভাইরাস পাওয়া গিয়েছে। জলগাঁওয়ে ১৩ জন, রত্নাগিরিতে ১১ জন, মুম্বইতে ৬ জন ও থানেতে ৫ জন ও পুনেতে ৩ জনের শরীরে মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।

দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস
দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস

স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ৮০ শতাংশ নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল যেগুলি করোনা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় কোন রাজ্যে কত সংক্রমণ হয়েছে দেখে নিন এক নজরে।
১) কেরল – ১৮,৬০৭
২) মহারাষ্ট্র – ৫,৫০৮
৩) অন্ধ্রপ্রদেশ – ২,০৫০
৪) তামিলনাড়ু – ১,৯৫৬
৫) কর্নাটক – ১,৫৯৮
৬) ওড়িশা – ১,২৪৩

দেশে কমেছে সংক্রমণ, কিন্তু ভয় দেখাচ্ছে ডেল্টা প্লাস

৭) মধ্যপ্রদেশ (১০), ৮) উত্তরাখণ্ড (১৮) ৯) পঞ্জাব (৫৪), ১০) হরিয়ানা (১৯), ১১) গুজরাত (২৫), ১২) রাজস্থান (১৫), ১৩) দিল্লি (৬৬), ১৪) উত্তরপ্রদেশ (৫৬),১৫) বিহার (৩৪), ১৬) ঝাড়খণ্ড (১৯),মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৩১৬ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন