নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনার উচ্চতর নিরাপত্তা, কেন্দ্রের সমালোচনা সাংসদ মহুয়া মিত্রের। শুধু বিনোদন দুনিয়া নয় রাজনৈতিক মহলেও এখন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কে নিয়ে সরগরম।বর্তমানে কঙ্গনা ও মহারাষ্ট্র সরকারের সংঘাত চরম পৌঁছেছে.অভিযোগ আক্রমণ ও পাল্টা হুমকির এই পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কায় কেন্দ্রীয় সরকার তাঁকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ দুর্গম এলাকার জন্য করোনার ‘শুকনো টিকা!’ বিশ্বে বন্দিত রাশিয়া।


তারপরেই বিতর্ক শুরু হয়েছে সব মহলে। এবার একজন অভিনেত্রীকে কিভাবে সরকার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেয় সেই নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র। সোমবার তিনি টুইট করেন ‘ভারতে প্রতি এক লক্ষ মানুষের ক্ষেত্রে পুলিশ এর সংখ্যার অনুপাত ১৩৮।তারপরেও একজন অভিনেত্রী কিভাবে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পান।
স্বরাষ্ট্রমন্ত্রক কি নিরাপত্তারক্ষীদের সঠিক ব্যবহার করলো?’ কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও ।তবে এইসব বিতর্কে পাত্তা দিতে নারাজ বলিউড এর ‘কুইন’।সোমবার অমিত শাহ কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন ‘ ফ্যাসিস্টরা দেশপ্রেমিকদের কন্ঠরোধ করতে পারবে না তা আবার প্রমাণ হল।অমিত শাহ কে ধন্যবাদ। তিনি একজন ভারতকন্যার সম্মান গর্ব রক্ষা করেছেন। তিনি চাইলে আমাকে আগামী দিনে মুম্বই আসতে বলতে পারেন।
প্রসঙ্গত সুশান্ত মৃত্যুর পর থেকেই তার ও মহারাষ্ট্র সরকার সংঘাত শুরু হয়। তদন্তে গাফিলতি থেকে মাদকযোগ সমস্ত কিছুতে তিনি নিশানা করেন শিবসেনা কে।সংঘাত চরম পৌঁছয় যখন কঙ্গনা মুম্বই কে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বসেন। শিবসেনা থেকে তাঁকে মুম্বই না ফেরার পরামর্শও দেন। এখন কবে কঙ্গনা মুম্বই ফিরবেন সেদিকে তাকিয়ে সবাই।









