নজরবন্দি ব্যুরোঃ আরও এক ভারতীও ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। হাঁ এবার পালা স্পিনার যুবেন্দ্র চাহালের। করোনা আবহের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেললেন চাহাল। কিছুদিন আগেই হার্দিক পান্ডিয়া বিয়ে করছেন এবং তাঁর সন্তানও হয়েছে, সেই ছবি আমারা দেখেছি সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ


এবার চাহাল। আজ চাহাল তাঁর হবু বৌ ধনশ্রী বর্মার সাথে ছবি পোস্ট করে লিখেছেন ‘আজ আমরা হ্যাঁ বলেছি, হ্যাঁ বলেছে আমাদের পরিবারও ।’ চাহাল ঘরণী পেশায় চিকিত্সক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে ।
উল্লেখ্য এগিয়ে আসছে এ বারের আইপিএল। তার জন্য নিজের মতো করে ফিটনেস ট্রেনিং করছেন চহাল। কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। তার আগে বাগদান সেরে নিলেন তিনি। মাঠে বল গড়ালে চহাল কী করেন, সেই দিকেই তাকিয়ে তাঁর ভক্তরা।এখনও অবধি ভারতের জার্সি গায়ে ৫২টি একদিনের আন্তর্জাতিক এবং ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন যুবেন্দ্র চাহাল ।
ক্রিকেটের শর্টেস্টে ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন চাহলই। টি-টোয়েন্টিতে এখনও অবধি তাঁর নামের পাশে লেখা রয়েছে ৫৫টি উইকেট।










