নজরবন্দি ব্যুরোঃ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্রেন্ডন ম্যাকালামের সম্পর্ক আইপিএলের প্রথম বছর থেকে। ২০০৮ সালে ক্রিকেটার হিসেবে কেকেআর-এ যোগ দেওয়া ম্যাকালাম ২০১৯ সাল থেকে কোচের দায়িত্ব নেন।
আরও পড়ুনঃ বেহালার পৈতৃক বাড়ি ছাড়লেন, নিজাম প্যালেসের কাছে ৪০ কোটির বাংলো কিনলেন মহারাজ
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ায় নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন হল কেকেআর-এর। দেড় দশকের সম্পর্ক ছিন্ন হবার দিনে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর কিউয়ি কোচকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর অবদানের জন্য।

ম্যাকালামও ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে সুযোগ দেওয়ার জন্য। বিদায়ী ভাষণে কেকেআর সম্পর্কে নিজের আবেগের কথা বলেছেন ম্যাকালাম। শ্রেয়স আয়ারদের বলেছেন,

দেড় দশকের সম্পর্ক ছিন্ন হল, বিদায় ম্যাকালাম

যে কোনও সময় যে কোনও প্রয়োজনে তাঁরা ফোন করতে পারেন। ম্যাকালাম বলেছেন, ‘‘যা-ই ঘটুক, আমার ফোন নম্বর তোমাদের সকলের কাছেই রয়েছে। যে কোনও সময় আমাকে স্বচ্ছন্দে ফোন করতে পার। আমার নজর তোমাদের ক্রিকেটের দিকে থাকবে। এই ফ্র্যাঞ্চাইজির দিকেও খেয়াল থাকবে আমার।’’



