নজরবন্দি ব্যুরো: আজ মহাষষ্ঠী আর তারমধ্যে খুশীর খবর দিল দেশের তেল সংস্থাগুলি। কমল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতা সহ একাধিক শহরে দামের হেরফের লক্ষ্য করা গেল। যদিও সব ক্ষেত্রে দাম কমেনি। তথ্য অনুযায়ী, কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। অনেকটা কমে এখন তা হল ১ হাজার ৯৫৯ টাকা ৫০ পয়সা।
দিল্লিতে কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারে দাম ২৫.৫০ টাকা কমে ১৮৫৯ টাকা হয়েছে । এর আগে দাম ছিল ১৮৮৫ টাকা । মুম্বইয়ে ১৮৪৪ টাকা থেকে কমে সিলিন্ডার প্রতি ১৮১১.৫০ টাকা হয়েছে । চেন্নাইয়ে ২০৪৫ টাকা থেকে কমে ২০০৯.৫০ টাকা হয়েছে । প্রসঙ্গত, মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা ছ’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি।

পরপর ছ’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ফলে গৃহস্থর হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।
উৎসবের মরসুমে খুশীর খবর, দাম কমলো বাণিজ্যিক গ্যাসের

তবে বাড়িতে ব্যবহার করা রান্নার জন্য এলপিজি গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি। অন্যদিকে, প্রাকৃতিক গ্যাসের দাম রেকর্ড ৪০ শতাংশ বেড়েছে। বর্ধিত হার ১ অক্টোবর থেকে প্রযোজ্য হবে এবং আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার কারণে সিএনজি ও পিএনজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।



