চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে গোটা দেশে লকডাউন. স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দেশে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাছেন, দিন দিন বাড়ছে বেকারত্বের সমস্যা আর ঠিক এই সময় বিরাট নিয়োগের কথা ঘোষণা করলো রেল দফতর। তাই এবার খুব তাড়াতাড়িই হতে চলেছে রেলওয়ে বোর্ডের গ্রুপ ডি পদের পরীক্ষা। সেইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য আনা হয়েছে আরও বেশকিছু সুযোগ সুবিধা।

আরও পড়ুনঃ গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন সৃজিত পত্নী মিথিলার

পূর্ব ঘোষণা অনুযায়ী রেলের একাধিক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। সেইমত আজ অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকেই শুরু হল ভারতীয় রেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যা চালু থাকবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। শোনা যাছে, রেলের ৫/৪,৩/২ লেভেলে এবার নিয়োগের ভাবনা রয়েছে ভারতীয় রেলের।

সেখানে প্রায় ২১ টি পদের মধ্যে ৫/৪ লেভেলের মধ্যে ৩ জন ও ৩/২ লেভেলে প্রায় ১৮ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের কথা উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বিজ্ঞপ্তি জারি রেলের

FPJ Fact Check: Has Indian Railways cancelled all passenger trains till March 31, 2021?

আরও জানা গিয়েছে, প্রার্থীদের আবেদন ফি হিসেবে মাথা পিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে পরবর্তী সময়ে যেসমস্ত প্রার্থীদের নির্বাচন করা হবে কিংবা ট্রায়ালে অংশগ্রহন করবে তাঁদের ৪০০ টাকা করে ফেরত দেওয়ার কথাওশোনা গিয়েছে। এবং তফসিলি উপজাতির অন্তর্গত ব্যক্তিবর্গ কে ২৫০ টাকার বিনিময়ে আবেদন পত্র জমা দেওয়ার কথা জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন