নজরবন্দি ব্যুরো: উত্সবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল কেন্দ্র। একই হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে শিলমোহর পড়ে। সরকারি সূত্রে খবর, এ বছরের ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে।
আরও পড়ুনঃসংবাদমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা তালিবদের , রাইফেলের বাঁটে জখম ৫ সাংবাদিক
কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মী। উল্লেখ্যসপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ।
নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশয বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে।
উৎসবের মরসুমে সুখবর সরকারি কর্মচারীদের, মহার্ঘ ভাতা বাড়লো ৩ শতাংশ

একদিকে যখন ডিএ কে কেন্দ্র করে সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। ঠিক অপর দিকে সঠিক সময় নিজেদের প্রাপ্য সংগ্রহ করছেন কেন্দ্রীয় কর্মচারীরা।




