নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের জন্যে ভাল খবর, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনা তাণ্ডবে যখন বেসামাল রাজ্য তখন শিক্ষকদের জন্যে বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এবার রাজ্যের কলেজগুলির অতিথি শিক্ষকদের সমস্যার সমাধান করল উচ্চশিক্ষা দফতর। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১২ হাজার অস্থায়ী কলেজ শিক্ষক। সূত্রের খবর রাজ্যের প্রায় সাড়ে ৮ হাজার অতিথি শিক্ষক ক্লাস পিছু টাকা পেতেন। প্রায় ৩ হাজার পার্ট টাইমার পেতেন ভাতা হসেবে প্রায় ১৯ হাজার টাকা।
আরও পড়ুনঃ রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা কে শূন্য-তে পৌঁছে দিল ঝাড়গ্রাম।
এবং ৫০০ জনের মত চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন ২৫ হাজার টাকা ভাতা। এই সবই মেটাত সংশ্লিষ্ট কলেজ তাঁদের ব্যাক্তিগত ফাণ্ড ব্যাবহার করে। এবার পরিবর্তন হতে চলেছে সেই নিয়মের সাথে বাড়ানো হচ্ছে ভাতা। এখন থেকে তাঁদের সাম্মানিক হিসেবে ভাতা দেবে রাজ্য সরকার। অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই সব শিক্ষকদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে।
প্রথম ক্যাটাগরি স্যাক্ট-১ : এতে ১০ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউজিসির যোগ্যতামান না থাকা শিক্ষক রা ভাতা পাবেন ২০ হাজার টাকা। কিন্তু ১০ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউজিসির যোগ্যতামান থাকা শিক্ষক রা ভাতা পাবেন ২৫ হাজার টাকা। স্যাক্ট-২: এই ক্যাটাগরিতে ১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউজিসির যোগ্যতামান না থাকা শিক্ষক রা ভাতা পাবেন ৩১ হাজার টাকা। কিন্তু ১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউজিসির যোগ্যতামান থাকা শিক্ষক রা ভাতা পাবেন ৩৫ হাজার টাকা।
অন্যদিকে রাজ্যে শুরু হয়েছে কোভিড ১৯ এর গোষ্ঠী সংক্রমণ, গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। করোনা চেন ভাঙতে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে দুদিন কঠোর ভাবে লকডাউন পালন করবার। এদিন গতকালের থেকে সুস্থতার হার কিছুটা বাড়লেও গত দু সপ্তাহে সুস্থতার হার নেমেছে প্রায় ৭ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ২৯১ জন, মৃত্যু হয়েছে ৩৯ জনের। যা এতদিনের মধ্যে একদিনে সর্বাধিক। রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা বিহীন জেলা হল ঝাড়গ্রাম।এই জেলা আজ চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা নামিয়ে এনেছে শূণ্য তে।



