নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সাল থেকেই ভারতীয় জনতা পার্টির সভাপতির পদে আসীন হয়ে দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত করেছেন জেপি নাড্ডা। যারফলে একাধিকবার অমিত শাহ ও নরেন্দ্র মোদীর প্রসংসাও পান তিনি। এমনকি এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ও বঙ্গবিজেপির প্রচারে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। তাই আজ বিজেপির এই সর্বভারতীয় সভাপতির জন্মদিনে শুভেচ্ছা বার্তা প্রদান করতে ভোলেননি রাজ্যবিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ Duare Ration: দাম একই মাল কম, দুয়ারে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ!


বলাবাহুল্য, গোটা দেশে ভারতীয় জনতা পার্টির প্রসার ও শক্তি বাড়াতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জগত প্রকাশ নাড্ডা। তাই অন্যান্য কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের এই দাপুটে নেতা কে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন দিলীপ ঘোষ।
তিনি লেখেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা মহান রাজনীতিবিদ জেপি নাড্ডা কে তাঁর জন্মদিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেইসঙ্গে আপনার দীর্ঘজীবন ও সুস্থতার জন্য ও ঈশ্বরের কাছে রইল প্রার্থনা।
সুস্থতা ও দীর্ঘজীবনের কামনা, বার্তা দিলীপের

তবে কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষের এই পোস্ট কে ঘিরে প্রতিবাদের ঝড় দেখা দেয় নেটাগরিকদের একাংশের মধ্যে। যেখানে অনেকেই তাঁর পাশাপাশি জেপি নাড্ডা কে নিয়ে প্রতিবাদে সরব হন। অনেকেই সেখানে জ্বালানি ও বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলে তুলধোনা করেন কেন্দ্রীয় সরকার কে।









