এক ধাক্কায় সোনার দাম কমলো ২২ শতাংশ, টাকার অঙ্কে ১০ গ্রাম সোনার দাম কত জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেকর্ড পতন সোনার দামে, গত ১১ মাসে সবথেকে সস্তা হল সোনা। লাগাতার পড়েই চলেছে সোনার দাম। সোনার দাম বিগত ১১ মাসের হিসাব দেখতে গেলে এখন সবথেকে কম চলছে। গত বছরের আগস্ট মাসে সোনার দাম ছিল প্রায় ৫৭,০০০ টাকা।

আরও পড়ুনঃ বিরাট ভরসা রাহুলে, তাই টি-২০ দলের তৃতীয় ওপেনার ধাওয়ান

Shamim Ahamed Ads

সেই সোনা দাম এখন রেকর্ড গড়ে  ২২ শতাংশ কমে গিয়ে প্রতি ১০ গ্রামে ১২,৪০০ টাকা সস্তা হয়েছে যা এর আগে কখনো ভারত দেখেনি।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, “বাজেটের আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে চাঙ্গা হওয়া শুরু হয়েছে এবং সেই কারণে সোনার দামে পতন দেখা যাচ্ছে।”

 তবে এই দামের হ্রাস কিন্তু খুব একটা বেশি দিনের জন্য স্থায়ী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন, “বর্তমানে ডলার কিছুটা কমজোরী হবার কারণে সোনার দাম এর উপরে আবার প্রভাব পড়তে চলেছে আর কিছুদিনের মধ্যে।” আর কয়েক দিন অবশ্যই সস্তা থাকবে সোনা। মনে করা হচ্ছে দেশের বাজারে সোনার দাম ৪০,০০০ টাকার নিচে চলে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত