বিরাট ভরসা রাহুলে, তাই টি-২০ দলের তৃতীয় ওপেনার ধাওয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট ভরসা রাহুলে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে জায়গা হচ্ছে না শিখর ধাওয়ানের। রোহিত শর্মার সঙ্গে ম্যাচে ওপেন করতে দেখা যাবে কেএল রাহুলকে। শুক্রবার প্রথম টি২০ ম্যাচের আগের দিনেই অধিনায়ক কোহলি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন দলের কম্বিনেশন।

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই পুরুলিয়া থেকে ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী তথা যোদ্ধা মমতা।

Shamim Ahamed Ads

সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন , ‘দলের ওপেনিং কম্বিনেশন বেশ সিম্পল। রোহিত শর্মা এবং কেএল রাহুল ধারাবাহিকভাবে ভালো খেলছে। শিখর ধাওয়ান ব্যাকআপ হিসাবে থাকছে। এই সিরিজে আমাদের হয়ে ওপেন করবে রোহিত-রাহুল জুটি।’ ভারতেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট দল নামাবে।

ভারতের ওপেনিং জুটি নিয়ে সকলের মনেই প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারত অধিনায়ক। অপর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের পারফম্যান্সও ছিল বেশ নজরকাড়া। তাই তাঁকে টি-২০ দলে ফেরানোর কথাও তুলেছিল অনেকে। সেই জন্য বিরাটের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল কুড়ি বিশের ক্রিকেটে অশ্বিন দলে ফিরবেন কিনা?

 বিরাট ভরসা রাহুলে, এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কোহলি বলেছেন, “ওয়াশিংটন আমাদের হয়ে দারুণ খেলছে। একই ক্ষমতার দুই ক্রিকেটারকে দলে রাখা সম্ভব নয়। ওয়াশি যদি ভালো পারফর্ম না করত তা হলে আলাদা ব্যাপার হত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত