নজরবন্দি ব্যুরো: অবশেষে অলঙ্কার প্রেমীদের স্বস্তি দিয়ে সোনা-রুপোর দাম কমল কোলকাতায়। করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার, সাথে ক্রমহ্রাসমান জিডিপি। তবে এখন কিছুটা অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজার ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে। কিন্তু সোনার দামে কোন স্থিরতা নেই, রয়েছে তীব্র ওঠানামা। তবে দেশের বাজারে সব রাজ্যে বা শহরে সোনার দাম এক নয়।
আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে ফিট ফুটবলার CR 7 করোনা আক্রান্ত্র! কিভাবে সম্ভব? উদবিঘ্ন চিকিৎসক মহল।
এদেশে সোনার খনি তেমন ভাবে না থাকায় প্রয়োজনীয় সোনার অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে সোনার আমদানি করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্য়াংক, ইউনিয়ন ব্যাংকের মতো বড় ব্যাংক এবং MMTC, STC-র মত সংস্থা। আর যেহেতু দেশের সোনা আমদানি হয় বিদেশ থেকে বিশ্ব বাজারে সোনার দাম কমলে ভারতেও এর দাম কমে। আবার বিশ্বের বাজারে দাম বাড়লে ভারতেও দাম বাড়ে।
অবশেষে অলঙ্কার প্রেমীদের স্বস্তি দিয়ে সোনা-রুপোর দাম কমল কোলকাতায়। গতকাল পর্যন্ত কলকাতায় টানা পাঁচ দিন দাম বেড়েছে সোনার। একই অবস্থা রুপার ক্ষেত্রেও। গতকাল পর্যন্ত প্রতি কেজি রুপোর দাম ৬৩ হাজার ৮০০ টাকা। আজ একদিনে দাম কমেছে কেজি পিছু ১২০০ টাকা। আজ কলকাতায় কেজি পিছু রুপোর দাম ৬২ হাজার ৬০০ টাকা। পাশাপাশি গত পাঁচ দিলেন কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম বেড়েছিল ৮৮০ টাকা। যা আজ কিছুটা কমেছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ১৩০ টাকা। যা গতকালের থেকে ২২০ টাকা কমেছে ভরি পিছু। অন্যদিকে কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম কমেছে ১২০ টাকা। আজকের দাম ১০ গ্রাম পিছু ৫৩ হাজার ১৫০ টাকা।
একদিকে যখন সোনার দামের কোন স্থিরতা নেই তখন অন্যদিকে সামনেই দীপাবলি এবং ধনতেরাস। অনেকেই আশায় আছেন ওই সময় সোনা কিনবেন, অর্থাৎ দাম কমবে। কিন্তু আদেও কি কমবে দাম? না চড়া হবে এই মূল্যবান ধাতুর দাম! বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে কমলে দাম ঘোরাফেরা করবে ৫১,১০০ টাকা থেকে ৫১,৩০০ টাকার মধ্যে।
মতিলাল ওসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেসের কমোডিটির ভাইস প্রেসিডেন্ট নবনিত দামানি বলেন, “আপনি যদি মনে করেন যে সোনার দাম সস্তা হবে বা আগের দামের স্তরে আসবে, তবে সেই ধারণা ভুল হতে পারে। দীপাবলি অবধি সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই। এমনকি দীপাবলীতেও প্রতি ১০ গ্রামে সোনা ৫০০০০-৫২০০০ এর মধ্যে থাকতে পারে।”



