বিশ্বের সবথেকে ফিট ফুটবলার CR 7 করোনা আক্রান্ত্র! কিভাবে সম্ভব? উদবিঘ্ন চিকিৎসক মহল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সবথেকে ফিট ফুটবলার CR 7 করোনা আক্রান্ত্র! কিভাবে? উদবিঘ্ন চিকিৎসক মহল। করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সে রাজনীতি হোক বা বিনোদন অথবা ক্রীড়াঙ্গন। একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার করনাভাইরাসে আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ সিআর ৭। এর আগে পাওলো দিবালা, নেইমার, দিবালা, ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন স্পিডের বাদসা উইলসন বোল্ট। এবার সেই তালিকায় নাম লেখালেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার রোনাল্ডো।

আরও পড়ুনঃ প্রবীণ যাত্রীদের জন্য ভাল খবর, কলকাতায় মেট্রো সফরে লাগবেনা কোন ই-পাস।

বিশ্বের সবথেকে ফিট ফুটবলার CR 7 করোনা আক্রান্ত্র! রোনাল্ডো করোনা আক্রান্ত হওয়ার খবরে উদবিঘ্ন চিকিৎসকরা। তবে তা যতনা রোনাল্ডোর স্বাস্থ্য নিয়ে তাঁর থেকেও বেশি করোনাভাইরাসের গতি প্রকৃতি কে নিয়ে। কারন বিশ্বের সবথেকে ফিট ক্রীড়াব্যাক্তিত্ব বলা হয় রোনাল্ডো কে। নিজের শরীরের প্রতি যতটা যত্ন সিআর ৭ নেন তাঁর অর্ধেকও করেন না বিশ্বের কোন তারকা ফুটবলার, তারপরেও কিভাবে রোনাল্ডোর শরীরে ইমিউনিটি পাওয়ার কম পড়ল তা নিয়ে উদবিঘ্ন চিকিৎসকরা। প্রশ্ন উঠছে তাহলে কি করোনা ফের রূপ পরিবর্তন করেছে!

এদিকে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা ফুটবলারের করোনা পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৩৫ বছর বয়সী তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁরমধ্যে কোন উপসর্গ নেই, ভালো আছেন তিনি। তবে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।’

বুধবার ন্যাশনস লিগের গ্রুপপর্বের ম্যাচে পর্তুগালের ম্যাচ সুইডেনের বিপক্ষে। এমন সময়ে ফার্নান্দো সান্তোসের দলের জন্য এলো দুঃসংবাদ, সেরা তারকা রোনালদো খেলতে পারবেন না। তবে পর্তুগাল দলের অন্য সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন।ন্যাশনস লিগে রোববার প্যারিসে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে পর্তুগাল। লিগ ‘এ’ গ্রুপ থ্রিতে ৩ ম্যাচে ২ জয় নিয়ে তারা শীর্ষে রয়েছে। সমান জয় হলেও গোলগড়ে এগিয়ে থাকায় ফ্রান্স আছে দুইয়ে।

গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইফলক স্পর্শ করেন রোনালদো, যে ম্যাচটিতে তার দল পর্তুগালও জেতে। অথচ ফিরতি লড়াইয়ের আগে জুভেন্টাস তারকা ছিটকে পড়লেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন