নজরবন্দি ব্যুরোঃ প্রবীণদের জন্য সুখবর, সঙ্গে থাকতে হবে পরিচয়পত্র, তাহলেই মেট্রোয় যাত্রা করতে পারবেন বর্ষীয়ান নাগরিকরা। পুজোর আগেই বয়স্কদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামীকাল, বুধবার থেকেই এই নিয়ম লাঘু হতে চলেছে। এদিন কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষনা করা হয়, যে এবার থেকে ই-পাস ছারাই দিনের যে কোন সময়ে মেট্রো সফর করতে পারবেন বর্ষীয়ান নাগরিকরা।
আরও পড়ুনঃ ভাত খেলেই কি ওজন বাড়ে? কতটা খাবেন জানুন।


দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মেট্রো পরিষেবা। সম্প্রতি আবার চালু করা হয়েছে মেট্রো। কিন্তু পরিবর্তন করা হয়েছে বেশ কিছু নিয়ম। আগের মত স্মার্ট কার্ডে আর সফর করা যাচ্ছে না। মেট্রোয় চাপতে গেলে আগে থেকে থেকে ই-পাস সংগ্রহ করতে হচ্ছে যাত্রীদের। ই-পাস বুক করার পর এক ঘন্টার মধ্যে মেট্রো যাত্রা করতে হবে। তাঁর সাথে সুরক্ষাবিধি ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে। মেট্রো স্টেশনে প্রবেশ করার জন্য মাস্কের ব্যবহার আবশ্যক। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ই-পাসের ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু যত দিন যাচ্ছে যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। ফলে মেট্রোর সংখ্যাও বাড়াতে হচ্ছে কলকাতা মেট্রোরেলকে। অন্য দিকে অনলাইনের মাধ্যমে ই-পাস সংগ্রহ করতে সমস্যার পরতে হচ্ছিল প্রবীণদের। কারণ বেশির ভাগ প্রবীণ নাগরিকরা সঠিক ভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাই শহরের প্রবীণদের কথা ভেবেই মেট্রো কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত। শুরুতে বলা হয়েছিল, বেলা ১১.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত প্রবীণদের কোন ই-পাস লাগবে না। টিকিট কাউণ্টারে পরিচয় পত্র দেখালেই পাওয়া যাবে টোকেন।
প্রবীণদের জন্য সুখবর, এবং মেট্রোয় সফর করা যাবে। মঙ্গলবার মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আর নির্দিষ্ট সময়ে না, দিনের যে কোন সময়েই প্রবীণরা শুধু পরিচয় পত্র দেখিয়ে টোকেন সংগ্রহ করতে পারবেন। মেট্রো সফরের জন্য দরকার হবে না কোন ই-পাস। বুধবার থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে উৎসবের সময়ে বাড়ানো হবে মেট্রো রেলের সংখ্যাও।










