নজরবন্দি ব্যুরো: ফের কমলো সোনার দাম করোনা মরসুমে সোনা কেনার এটাই সেরা সুযোগ। করণা মরসুমে ফের কমলো সোনার দাম। এদিন এমসিএক্স সূচকে সোনার দাম কমে হয়েছে ৫০হাজার ৫০ টাকা। এই দাম কমা নিয়ে এক সপ্তাহে তিনবার দাম পরল সোনার। অপরদিকে দাম পড়েছে রুপোর ও এদিন রুপোর সূচক ০.০৮% পড়ে এক কেজি রুপোর দাম হয়েছে ৬৬ হাজার ৮২০ টাকা।
আরও পড়ুনঃ পাওয়ার হাউসে পিকে, ২৪এর যুদ্ধে কিশোরের স্ট্র্যাটেজি বুঝতে মরিয়া সব দল
ফের কমলো সোনার দাম করোনা মরসুমে সোনা কেনার এটাই সেরা সুযোগ। গত অগাস্ট মাসের হিসেব অনুযায়ী সোনা এবং রুপোর দাম ছিল যথাক্রমে ৫৬ হাজার ২০০ টাকা ও ৮০ হাজার টাকা সেই অনুপাতে বর্তমানে দাম অনেকটাই পড়েছে। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ১০৩ টাকা।
মুম্বাইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ৭৭০ টাকা। দিল্লিতে ৪৮ হাজার ৭৫০ টাকা।



