Gold Price in Kolkata: আঁকাশছোঁয়া সোনার দাম, কবে কমতে পারে হলুদ ধাতুর মুল্য কলকাতায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকদিন ধরেই সোনার দাম (Gold Price in Kolkata) বেড়েই চলেছে। এই মুহূর্তে বাজারে সোনার দাম যেখানে এসে দাঁড়িয়েছে, বলা জেতে পারে তা আকাশছোঁয়া। ফলে স্বাভাবিক ভাবেই  মধ্যবিত্তদের মাথায় হাত।কবে কমবে সোনার দাম এই প্রশ্নই তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ কলকাতায় সোনার দাম (Gold Price) কততে এসে দাঁড়াল! দেখে নিন সেই চার্ট। আজও কি আঁকাশছোঁয়া সোনার দাম? 

gold 2

আরও পড়ুনঃ টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতায় আজ আঁকাশছোঁয়া সোনার দাম, ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩ হাজার টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৫৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৩০০ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ঊর্ধ্বমুখী। সেই ধাক্কা লেগেছে ভারতেও। গত ৩ দিন ধরে দাম বৃদ্ধিতে লাগাম লেগেছে। বেশ খানিকটা দাম কমেছে সোনার (Gold)

gold 1

গত ১৪ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৭ হাজার ৬৫০ টাকা। ৯ ই ডিসেম্বর দাম ছিল দাম ছিল ৫৭ হাজার ১৫০ টাকা।

আঁকাশছোঁয়া সোনার দাম, কবে কমতে পারে হলুদ ধাতুর মুল্য

ddddd

মাত্র ৭ দিনের ব্যবধানেই আঁকাশছোঁয়া সোনার দাম, ২২ ক্যারেট হলমার্ক সোনার (Gold) ১০ গ্রামের দাম বেড়েছে ১,৬০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার গহনার ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৬৫০ টাকা। ফলে মধ্যবিত্তদের মধ্যে সোনা কেনার হুজুক কমেছে। দোকানে দোকানে কমছে ভিড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন