নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুম পড়তেই মধ্যবিত্তের ঘরে স্বস্তির হাসি। এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে সোনার। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২০ টাকা।
আরও পড়ুন: Ram charan: আর আর আর-এর অস্কার জয়ের আনন্দের মাঝেই আরও এক সুখবর, ১০ বছর পর বাবা হচ্ছেন রাম চরণ
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫ হাজার ৫৮৫ টাকা।

৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৪৪ হাজার ৬৮০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫৫ হাজার ৮৫০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ লক্ষ ৫৮ ৫০০ টাকা।

ছয় দিনে ৮০০ টাকা দাম কমল সোনার, জেনে নিন নতুন দাম
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ হাজার ৯৩ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৪৮ হাজার ৭৪৪ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬০ হাজার ৯৩০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ লক্ষ ৯ হাজার ৩০০ টাকা।

গত কয়েকদিন ধরেই স্বর্ণধাতুর দামে ওঠা-নামা চলছে। গত ১৪ এপ্রিল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৫৬ হাজার ৬৫০। কিন্তু নববর্ষে অর্থাৎ ১৫ এপ্রিল ৭০০ টাকা কমে দাম হয় ৫৫ হাজার ৯৫০ টাকা। এরপর বিগত কয়েকদিনে একাধিকবার দাম বেড়েছে। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৫০ টাকা।



