নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। আর তার পাশাপাশি বেড়ে চলেছে সোনার দাম। গত মঙ্গলবারই জিএসটি ছাড়া কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) ১০ গ্রাম প্রতি দর পৌঁছে যায় ৫১ হাজার ১৫০ টাকায়। গতকালও দাম বেড়েছিল একই হারে। তবে মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্টের ভাষনের পর ধাক্কা সামলে ফের মধ্যবিত্তের নাগালে হলুদ ধাতু। কলকাতার বাজারে সস্তা হল সোনা।

আরও পড়ুনঃ রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই সোনার বাজারে তার প্রভাব পড়ে মারাত্মক ভাবে। সকালে বাজার খুলতেই দেখা যায়, এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ)-এ ১০ গ্রাম প্রতি দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে এক দিনে এতটা দাম আগে বাড়েনি। ভারতের অন্যান্য শহরের পাশাপাশি গতকাল বিপুল বৃদ্ধি পায় সোনার দাম। তবে আজ দাম অনেকটাই কমেছে।

বৃহস্পতিবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর ছিল ৫১ হাজার ১১০ টাকা। এক সপ্তাহ আগে গত ১৭ ফেব্রুয়ারি এই দর ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা। আর আজ এই দর কমেছে অনেকটাই। ভারতের অন্যান্য জায়গার মত সোনার দাম কমেছে কলকাতাতেও। আজ কলকাতায় ২২ ক্যারট ১ গ্রাম সোনার দাম কমেছে ৪০ টাকা অর্থাৎ ১০ গ্রাম সোনা পিছু দাম কমেছে ৪০০ টাকা। সার্বিক ভাবে আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৫০ টাকা।
কলকাতার বাজারে সস্তা হল সোনা, ধাক্কা সামলে ফের মধ্যবিত্তের নাগালে হলুদ ধাতু।

পাশাপাশি ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম কমেছে ৪৪ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। এদিন কলকাতায় ২৪ ক্যারট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে, তত দিন সোনার তাম তেমন ভাবে কমার সম্ভাবনা নেই। যদি এখনই যুদ্ধ বন্ধ না হয় তাহলে কয়েকদিনের মধ্যেই মধ্যবিত্তের নাগাল ছাড়িয়ে যাবে সোনা।



