রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন। কদিন আগেই পুতিন জানিয়েছিলেন, ইউক্রেন থেকে আসা হুমকির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি আরও বলেছেন যে, রাশিয়ার ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য নেই। পাশাপশি, পুতিন অন্যান্য দেশগুলিকেও সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার পদক্ষেপে হস্তক্ষেপ করার যে কোনও প্রচেষ্টার এমন পরিণতি হবে যা তারা আগে কখনও দেখেনি।

আরও পড়ুনঃ আর কে বাগের নেতৃত্বাধীন কমিটিই তদন্ত করবে গ্রুপ সি -র, নির্দেশ হাইকোর্টের

এই পরিস্থিতিতেই যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া বনাম ইউক্রেনের। বেলা ১টা ২৫ নাগাত ইউক্রেনে পা রেখেছে রাশিয়ার সেনাবাহিনী। যদিও তাঁর আগে ইউক্রেনের সেনা উড়িয়ে দেয় ৫ টি রুশ যুদ্ধ বিমান এবং একটি হেলি কপ্টার। ইউক্রেনের দাবি, লুগানস্ক অঞ্চলে পাঁচটি রুশ বিমান ও একটি রুশ হেলিকপ্টারকে গুলি করে নামানো হয়েছে। এরপরেই পাল্টা আঘাত হানে রাশিয়া। রাশিয়ার যুদ্ধবিমান বোমা ফেলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের একটি এয়ারবেস।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন রাশিয়ান যুদ্ধবিমানের সেলিং-এর কারনে।  যুদ্ধের যখন এমন পরিস্থিতি চলছে তখন ভারতের পক্ষ থেকে ইউক্রেনে বসবাসকারী দেশীয় নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে সংযত থাকতে, সাবধানে থাকতে এবং বাড়ির বাইরে না বেরতে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আজ দুপুর ১২টা ২৯ মিনিট নাগাত একটি নোটিশ জারি করা হয়েছে।

uc

রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের উপর রাশিয়ার “বিনা প্ররোচনায়” আক্রমণের সিদ্ধান্তমূলক জবাব দেবে ব্রিটেন এবং তার সহযোগীরা। পাশাপাশি, পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার দেশ থেকে সমস্ত সেনা প্রত্যাহারের জন্য মস্কোকে আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!
রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!

অন্যদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী বলেছেন, বিশ্বকে অবিলম্বে এগিয়ে আসতে হবে। এখন রাশিয়ার উপর ধ্বংসাত্মক এবং দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে হবে। রাশিয়াকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন যে কোনও উপায়ে, সমস্ত ফর্ম্যাটে। ইউক্রেনের জন্য অস্ত্র, সরঞ্জাম পাঠান। আর্থিক ও মানবিক সহায়তা দরকার। ইউরোপ ও বিশ্বের ভবিষ্যৎ ঝুঁকির মুখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত