Gold Price Today: ৭ দিনে ৫ বার দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। আর তার পাশাপাশি লাফিয়ে বাড়ছিল সোনার দাম। সর্বোচ্চ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার তফাতে ১০ গাম পিছু ১২৫০ টাকা বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। সেই মূল্য বৃদ্ধির পরম্পরা অব্যাহত ছিল এতদিন। কিন্তু চলতি সপ্তাহে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমছে সোনার।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষায় বেলাগাম দুর্নীতি, হাল ফেরাতে নজিরবিহীন উদ্যোগ ব্রাত্যর

শেষ ৭ দিনে ৫ বার দাম কমেছে সোনার। কলকাতার বাজারে এদিন ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরেন সোনার দামই কমেছে লক্ষ্যনীয় ভাবে। শনিবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫২ হাজার ৮০০ টাকা। মাত্র ৮ দিন আগে গত ২১ এপ্রিল এই দর ছিল ৫৩ হাজার ৭৮০ টাকা। তবে আজ দাম কমলেও তা ফেব্রুয়ারির রেকর্ড স্পর্শ্ব করতে পারেনি। ফেব্রুয়ারি মাসে ২৪ ক্যারট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১০ গ্রাম পিছু ৫১ হাজার ৫৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৮ হাজার ৯৮০ টাকা।

gold 3

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ২৮০ টাকা। যা গত ২১ তারিখে ছিল ৫ হাজার ৩৭৮ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম করেছে ৯৮ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫২ হাজার ৮০০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৯৮০ টাকা সস্তা হয়েছে সোনা।

gold 4

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪০ টাকা। যা গত ২১ এপ্রিল ছিল ৪ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ৯০ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে ৯০০ টাকা।

৭ দিনে ৫ বার দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

৭ দিনে ৫ বার দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।
৭ দিনে ৫ বার দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

বিশেষজ্ঞরা বলছেন এই পতন ক্ষণস্থায়ী। কারন দেশ জুড়ে আবার বাড়ছে কোভিডের প্রকোপ। যদি আগামি কয়েকমাসের মধ্যে দেশে চতুর্থ ঢেউ হানা দেয় তাহলে আবার বিপুল ভাবে বাড়তে পারে সোনার দাম। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত