১ লক্ষ পার সোনার দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বিয়ের মরশুমে বিপাকে ক্রেতারা

বিশ্ববাজারে অনিশ্চয়তা আর চাহিদার চাপের কারণে সোনার দাম পৌঁছেছে সর্বোচ্চ রেকর্ডে। অক্ষয় তৃতীয়া ও বিয়ের মরশুমে বাজেটের বাইরে যাচ্ছে সোনার গয়না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোনার দাম নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ! ইতিহাসে প্রথমবার, প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম পেরিয়েছে ১ লক্ষ টাকা। কলকাতা সহ দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের বাজারে সোনার দামে রেকর্ড বৃদ্ধি দেখা যাচ্ছে।

মঙ্গলবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়ায় ₹৯৭,৩০০, যা জিএসটি সহ পৌঁছে যায় ₹১,০০,২১৯-এ। মাত্র একদিনে বেড়েছে ₹১,০০০। গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে ₹৩,০০০ এবং এক মাসে প্রায় ₹৮,৪৫০। বছরে এক লাফে ₹২৩,৪০০ বাড়তি বেড়েছে।

মধ্যবিত্তের হাহাকার:

ইছাপুরের অনিমেশ মুখোপাধ্যায়ের মেয়ে বিয়ে করছেন এই বৈশাখে। বলছেন, “সোনার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল। বাধ্য হয়েই অল্প কিনছি, সেটাও সামলানো কঠিন।”

বেলেঘাটার পূজা তালুকদার বলছেন, “মেয়ের অন্নপ্রাশনের জন্য ৫ গ্রাম সোনার আংটি করতে গিয়ে প্রায় ₹৬০,০০০ পড়ছে। এভাবে আর সোনা কেনা সম্ভব নয়।”

গয়নার কারিগর সুদর্শন ঘোষ জানালেন, পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ায় কাজের চাপ কম, অর্ডারও কমে গেছে। গয়নার দোকানেও ক্রেতার ভিড় আগের তুলনায় অনেকটাই কম।

বিশেষজ্ঞদের মত:

বিশ্ববাজারে অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি, এবং আমেরিকার ডলার ট্রেন্ড – এই সব মিলিয়ে সোনাকে আবার “Safe Haven Asset” হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। ফলত চাহিদা বেড়েছে এবং দামও সেই অনুযায়ী ঊর্ধ্বমুখী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন