Kolkata to Digha: কলকাতা থেকে দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত তিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেপরোয়া গতির বলি হলেন ৩ জন, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ৩টে নাগাদ। দিঘাগামী ১১৬বি জাতীয় সড়কের কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

আরও পড়ুনঃ অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কী আছে তাতে? কি বললেন রাজ্যপাল…

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কলকাতার দুর্গানগর থেকে আসা ছোট লাল রঙের গাড়িটি প্রচণ্ড গতিতে কাঁথি বাইপাস ধরে দিঘার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বাইপাসের শকুন্তলা লজের কাছে উল্টো দিক থেকে আসা কলকাতাগামী একটি বাসের মুখোমুখি পড়ে যায় সেটি। প্রচন্ড শব্দে ছোট গাটিড়ির মুখোমুখি ধাক্কা লাগে বাসটির সঙ্গে। ছোট গাড়িটিতে চার জন ছিলেন। তাঁর সকলেই গাড়ির ভিতর আটকে পড়েন।

কলকাতা থেকে দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত তিন

কলকাতা থেকে দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত তিন
কলকাতা থেকে দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত তিন

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ১ জন এখন কাঁথি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। দুর্ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই ঘটনার জেরে দিঘা গামী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় সেই যানযট নিয়ন্ত্রনে আসে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসের সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের খবর নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত