‘দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে’, ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা

'দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে', ‘চায়ে পে চর্চা'য় তুমুল উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা। দিলীপ ঘোষকে দেখে গো-ব্যাক শ্লোগান উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।পালটা আবার তৃণমূল কর্মীদের দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বিজেপি। তা নিয়ে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি সামাল দেয়।

'দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে', ‘চায়ে পে চর্চা'য় তুমুল উত্তেজনা

আরও পড়ুন : কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দিলীপকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। বিজেপি কর্মীদের সঙ্গে ‘ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর’ শ্লোগান দিতে দিতে এলাকা ছাড়তে দেখা যায় দিলীপকে। এর আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয় দুর্গাপুর। দেওয়াল লিখনে বাধার অভিযোগ-পালটা অভিযোগে বাড়ে বচসা ৷ ই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা নিউটাউনশিপ থানা ঘেরাও করেন।

'দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে', ‘চায়ে পে চর্চা'য় তুমুল উত্তেজনা
‘দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে’, ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা

‘দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে’, ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা

সম্প্রতি এনআইএ-এর ওপর ‘হামলা’র অভিযোগে দু’জন তৃণমূল নেতাকে গ্রেফতার করার পরই ভূপতিনগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ‘এলাকায় বিজেপির লুঠেরারা গেলে ঘেরাও করে রাখুন’ এই ধরনের মন্তব্য করেছিলেন। এবার প্রাতভ্রমণে বেরিয়ে তারই পাল্টা দিলেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে। পাবলিক এমন মারবে না, জামা কাপড় খুলে পালাবেন। ভেবেচিন্তে কথা বলেন যেন। দিনকাল পাল্টে গিয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর