নজরবন্দি ব্যুরোঃ শুধু শীত নয়, সব সময় কোমল, নরম এবং উজ্জ্বল ত্বক কে না চায়, বিশেষ করে তো মেয়েরা। এর জন্যে অনেকে অনেক টাকাও খরচ করেন পার্লারে গিয়ে, কিন্তু জানেন কি গ্লিসারিন দিয়ে খুব কম খরচে ঘরে বসেই আপনি পেয়ে যাবেন এমন ত্বক। শুধু মেনে চলুন কয়েকটা ছোট্ট টিপস যা সারা বছরই আপনাকে এনে দেবে কোমল, নরম এবং উজ্জ্বল ত্বক।
আরও পড়ুনঃ বাড়ছে করোনার প্রকোপ, জেনে রাখুন শরীরে অক্সিজেন বাড়ানোর কিছু চেনা খাবার।


এই কাঠফাটা গরমে ভাবছেন গ্লিসারিন (Glycerin) কি করে ব্যবহার করবেন? শুধু শীতকালেই নয়, গ্লিসারিন আমরা সারা বছরই ব্যবহার করতে পারি। কোমল, নরম এবং উজ্জ্বল ত্বকের গ্লিসারিনের ফেসপ্যাকের জুড়ি নেই। গ্লিসারিনের এই ফেসপ্যাক কীভাবে বাড়িতে বানানো যায়, জেনে নেওয়া যাক।

লেবু ও গোলাপজল দিয়ে গ্লিসারিনের ফেসপ্যাক
একটি পাত্রে ৩ টেবিল চামচ গ্লিসারিন নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও গোলাপজল মেশাতে হবে। সবকিছু একসঙ্গে মিশিয়ে মুখে ও গলায় ভালো করে মাসাজ করতে হবে। ২০ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে এক কিংবা দুইবার গ্লিসারিনের এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারি আমরা। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি যেমন ত্বকের কোষগুলিকে স্বাস্থ্যকর রাখে, তেমনই গোলাপজল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
ভিটামিন ই এবং গ্লিসারিন ফেসপ্যাক
একটি পরিষ্কার, শুকনো সূচ দিয়ে ফুটো করে ২-৩টে ভিটামিন ই ক্যাপসুলের তেল একটি পাত্রে রাখতে হবে। এতে এক চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এবার মিশ্রণটি মুখে মাসাজ করে ৩০ মিনিট রেখে দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এক দিন বাদে বাদে এই গ্লিসারিনের ফেসপ্যাকটি ব্যবহার করতে পারি আমরা। ভিটামিন ই অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। তাই এটি ত্বককে সার্বিকভাবে ভালো রাখতে সাহায্য করে।



অ্যালোভেরা এবং গ্লিসারিন ফেসপ্যাক
একটি পাত্রে এক চা চামচ গ্লিসারিন এবং একই পরিমাণ অ্যালোভেরা মিশিয়ে নিলেই অ্যালোভেরা এবং গ্লিসারিন ফেসপ্যাক প্রস্তুত হয়ে যাবে। এবার এই ফেসপ্যাকটি মুখে ও গলায় কিছুক্ষণ মাসাজ করে ২৫-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকের জেল্লা বজায় থাকবে।

কলা ও গ্লিসারিন ফেসপ্যাক
প্রথমে একটি পাকা কলা চটকে নিতে হবে। এবার তাতে এক চা চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিলেই প্যাক প্রস্তুত হয়ে যাবে। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ধীরে ধীরে আঙুল দিয়ে মাসাজ করতে হবে। ২০-২৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ২-৩ দিন বাদে বাদেই প্যাকটি ব্যবহার করতে পারি আমরা। ফেসপ্যাকটি ত্বকের যে কোনও দাগ, কালো ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
মধু ও গ্লিসারিন ফেস প্যাক
মধু ও গ্লিসারিন ১:১ অনুপাতে মিশিয়ে মুখে ও গলায় মাসাজ করতে হবে এবং ২০-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২-৩ ব্যবহার করলে ব্রন, ব্রনর দাগ, ব্ল্যাকহেড, হোয়াইটহেড দূর হয়ে ত্বকের বিবর্ণতা কেটে যাবে।
শুধু শীত নয়, এই কাঠফাটা গরমেও গ্লিসারিনের ফেসপ্যাকে চমকাবে আপনার ত্বক, বাড়বে জেল্লা

নিম ও গ্লিসারিন ফেসপ্যাক
একটি পাত্রে কিছু নিমপাতা বাটা নিয়ে তাতে গ্লিসারিন মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুই-তিন এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকবে, ফলে ত্বক আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে।








