নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় তরঙ্গে দেশে অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছিল। সেই সময় যে সব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, তাঁদের শ্বাসকষ্টের সমস্যাই বেশি দেখা দিয়েছিল। চিকিৎসকদের মতে, করোনার বিপদ এখনও কেটে যায়নি বরং কিছুটা স্থিতি হওয়ার পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই মুহূর্তে গুরুতর জটিলতা হল শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া।
আরও পড়ুনঃ সেঞ্চুরি করে ‘আউট’ ঠাকুমা, ডিজে-ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে শ্মশানে নাতিরা
এই সময় যাতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে না পড়ে তার জন্যে অক্সিজেন-সমৃদ্ধ খাবার (oxygen riched foods) খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকেরা। কোন কোন খাবারে অক্সিজেন পাবেন, তাই ভাবছেন? তাহলে জানুন কি ধরনের খাবার খেলে আপনার শরীরে কমবে না অক্সিজেনের (oxygen) মাত্রা।

ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ও, কে ইত্যাদি শরীরকে ভালো রাখতে প্রয়োজন হয়। সব উপাদানগুলিই একসঙ্গে পাবেন পালং শাকে।

সকালে উঠে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন। এতে শরীরে অক্সিজেনের যথেষ্ট জোগান থাকে এবং শরীর সুস্থ থাকে।

রাঙা আলু বা মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে যা আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতিপূরণ করতে সাহায্য করে।

যেমন, ধরুন ব্রকোলি। এতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে (oxygen riched foods)। ফলে এটি হাতের কাছে রাখতেই পারেন।
সন্ধেবেলা খিদে পেলে কয়েকটা আমন্ড বা কাজু-কিশমিশ খান এতে শরীরে পুষ্টিও হবে, আবার অ্যালকালাইন ও অক্সিজেনের মাত্রাও বাড়বে।
বাড়ছে করোনার প্রকোপ, জেনে রাখুন শরীরে অক্সিজেন বাড়ানোর কিছু চেনা খাবার।

প্রতিদিনের লাঞ্চে এক বাটি টক দই যদি রাখেন তাহলে সেটাও আপনার শরীরে প্রয়োজনীয় অক্সিজেনটুকু পৌঁছে দেবে।



