নজরবন্দি ব্যুরোঃ আজ ‘রয়্যালস’দের বিরুদ্ধে ‘চ্যালেঞ্জার্স’দের লড়াইয়ে বাড়তি উত্তেজনা চিন্নাস্বামী স্টেডিয়ামে। ঘরের মাঠে টসে হেরে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত বিরাট প্রশ্নের মুখে ঠেলে দেয় বিরাটদের। আর ম্যাচ শুরুতেই বিরাটকে হারাল ব্যাঙ্গালুরু। এদিন কোন রানই করতে পারলেন না বিরাট। কিন্তু ম্যাচের হাল ধরলেন ফ্যাফ ডু প্লেসিস এবং ম্যাক্সওয়েলরা। কার্যত ঝড় উঠল চিন্নাস্বামী স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ CSK vs KKR: ৩ বছর পর ইডেনে ক্যাপ্টেন কুল, ধোনি ম্যাজিকের অপেক্ষায় দর্শক



চলতি মরশুমে প্রত্যেক ম্যাচেই রানের পাহড় গড়েছে সমস্ত দলগুলি। এদিন বিরাটের ওপর আস্থা রেখেছিল দলের সমর্থকরা। কিন্তু খাতাই খুলতে পারলেন না তিনি। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বলের মুখে পরাজিত হন তিনি। পরে দুই বিদেশীর ওপর ভর করে এখন রানের পাহাড় গড়তে চলেছে ব্যাঙ্গালুরু। এই মুহুর্তে ৩৬ বলে ৬৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে, ৩৭ বলে ৫৮ রান সংগ্রহ করেছেন ফ্যাফ ডু প্লেসিস।

এদিনের ম্যাচে ৪ টি ছয় ও ৫ টি চার মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ টি চার ও ২ টি ছয় মেরেছেন ফ্যাফ ডু প্লেসিস। এই মুহুর্তে ১৩৫ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে তাঁর হারিয়েছে দুটি উইকেট। বিরাট ছাড়া শাহবাজ আহমেদের উইকেটটি পান বোল্ট।


শুরুতেই বিরাটকে হারাল ব্যাঙ্গালুরু, মিডল অর্ডার নিয়ে ফের প্রশ্নের মুখে আরসিবি

এই মুহুর্তে লিগ টেবিলে প্রথম স্থানে রয়েছে রাজস্থান। চলতই মরশুমে অন্যতম কঠিন দল বলেই মনে করা হচ্ছে তাঁদেরকে। অন্যদিকে ৬ নম্বর স্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচে ব্যাঙ্গালুরুর জয় অত্যন্ত জরুরী। এমনটাই মনে করছে ক্রিকেট মহল।







