নজরবন্দি ব্যুরো: তিন বছরের অপেক্ষার ইতি! রবিবার কলকাতায় ইডেনের মাঠে খেলতে নামবেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মত। আজ কি দেখা মিলবে মাহির হেলিকপটার শটের? অন্যদিকে, বৃষ্টির পূর্বাভাসের জেরে খেলা মাতি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
আরও পড়ুন: School Reopen: তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, সোমবার থেকেই খুলছে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান?



চলতি বছরের আইপিএলের শুরু থেকেই অধিনায়কত্ব করছেন মাহি। পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থানও স্বস্তিজনক। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের খানিকটা টালমাটাল অবস্থা। টানা তিনটি ম্যাচ হেরে ইডেনে ফিরছে। ট্র্যাকে ফিরতে রাসেল, লিটন দাস, জেসন রয়, রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্স ভালো হতে হবে। অন্যদিকে, কেকেআরের সুনিল নারিন এবছর এখনও পর্যন্ত ছাপ ফেলতে পারেনি।

৩ বছর পর ইডেনে ক্যাপ্টেন কুল, ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মত
করোনার কারণে আইপিএল থেকে ‘হোম-অ্যাওয়ে’ ম্যাচের ফরম্যাট উঠে গিয়েছিল। ফলে আইপিএল চললেও ইডেনে খেলেনি চেন্নাই। তিন বছর পর কলকাতার মাঠে খেলতে এসেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আজকের ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে বাঙালি দর্শক। কারণ এবছরই হয়তো ধোনির শেষ আইপিএল। তিনি নিজে মুখে না বললেও একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে।

আইপিএলে এখনও পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। সিএসকে জিতেছে ১৮ বার এবং কেকেআর জিতেছে ১১ বার। ইডেনে দুই দল মুখোমুখি হয়েছে ৯ বার। চেন্নাই জিতেছে পাঁচ বার। কেকেআর জিতেছে চার বার।









