রাজ্যের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের রমরমা! মুখ্যমন্ত্রীর অভিযোগের পর নড়েচড়ে বসল নবান্ন

মুখ্যমন্ত্রীর অভিযোগের পর ভুতুড়ে ভোটার তালিকা সংশোধন করতে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন, নতুন নির্দেশে নজরদারি বাড়ানোর ঘোষণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় অভিযোগ করেন যে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে অনলাইন ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে। এর পরেই নবান্ন নড়েচড়ে বসে এবং ভুতুড়ে ভোটার তালিকা সংশোধন করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে।

নবান্ন থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটার তালিকা সংশোধন করার সময় আরও বাড়তি নজরদারি রাখতে হবে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদন জমা পড়ার পর সেগুলি ভালোভাবে যাচাই করতে। যদি কোনও নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়ে, তাহলে তা পুনরায় যাচাই করা হবে।

এছাড়া, সরকারি কর্মীদের বিরুদ্ধে যদি ভোটার তালিকায় ভুয়ো তথ্য যোগ করার অভিযোগ উঠে, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ভূতুড়ে ভোটার তালিকা: সম্প্রতি কিছু জেলা থেকে অভিযোগ উঠেছে যে, ভোটার তালিকায় অস্বাভাবিকভাবে অতিরিক্ত ভোটারের নাম যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায়, আগের লোকসভা ভোটে যেখানে ভোটারের সংখ্যা ছিল ১৮,০০০-১৯,০০০, সেখানে তা হঠাৎ করে ২২,৪০০-এ পৌঁছেছে। এমন দ্রুত সময়ে এত ভোটার বৃদ্ধি কীভাবে সম্ভব? স্ক্রুটিনির তথ্য সামনে আসতেই এটি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।

এইসব অভিযোগের পরেই নবান্ন আরও কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে এবং জেলার প্রশাসনকে বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে কোনো ভূতুড়ে ভোটার তালিকা তৈরি বা ভোটার কার্ডের অসঙ্গতি শনাক্ত হলে তৎকালীন ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর