নজরবন্দি ব্যুরোঃ সমাজের ছক ভেঙে বিয়ে করেছিলেন অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু। সমকামী এই বিবাহে চক্ষুস্থির হয়েছিল প্রাচীনপন্থীদের। সকলের প্রশ্ন ছিল একটাই, “বিয়ে তো হল, কিন্তু সন্তান হবে কী সমকামী এই দম্পতির”? অবশেষে বিয়ের তিন বছর পর মিলল উত্তর। সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন এই দম্পতি। জানালেন আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।
২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সমকামী দম্পতি। সমলিঙ্গে বিয়ে শুনে চোখে কানে হাত দিয়েছিল সমাজ। পরোয়া করেনি অমিত ও আদিত্য। প্রথা ভেঙে একে অপরের সঙ্গে সংসার গড়েছিলেন। আর মাত্র তিন বছর যেতে না যেতেই নিজেদের বাবা-মা হিসেবে পরিচয় দিতে চলেছেন তাঁরা। না কোন দত্তক সন্তান নয়, একেবারে বায়োলজ্যিকাল বাবা-মা হতে চান তাঁরা। আর শুধু চাওয়াতেই থেমে থাকেননি, আল্টাসোনোগ্রাফি রিপোর্ট হাতে ছবি দিয়ে জানিয়েছেন গর্ভে তিলে তিলে বেড়ে উঠছে তাঁদের প্রথম সন্তান। পুরুষ শরীরে কীভাবে সম্ভব গর্ভধারণ তাও জানালেন তাঁরা।

বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন অমিত আদিত্য। সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন ছিল ডিম্বানুর। সেই মতো ডিম্বানু দাতার খোঁজ শুরু করেছিলেন। ডিম্বাণু পেতেই পরবর্তী পদক্ষেপ শুরু করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতিতে সন্তান প্রতিস্থাপিত হয় গর্ভে। ধীরে ধীরে বেড়ে উঠছে সেই ভ্রূণ। সব ঠিক থাকলে চলতে বছরের মে মাসেই সন্তানের মুখ দেখবেন সমকামী দম্পতি। তবে আদিত্য-অমিতের অনুরোধ বাকি সাধারণ বাবা-মায়ের মতোই তাঁদের দেখুক সমাজ, “সমকামী বাবা-মা” এই তকমা তাঁরা ঝেড়ে ফেলতে চান। ফাদার্স ডে, মাদার্স ডের উদযাপন করতে চান সমারোহে।সন্তান আসার আগেই খুশি চলকে পড়ছে তাঁদের মধ্যে।
View this post on Instagram
বায়োলজিক্যাল বাবা-মা হচ্ছেন অমিত-আদিত্য, সুখবর দিয়ে চমকে দিলেন সমকামী দম্পতি

২০১৯ সালে আমেরিকার (America) নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে করেন যুগল। ২০১৬ সালে এক বন্ধুর জন্মদিন আদিত্য ও অমিতের আলাপ হয়েছিল। এরপর সমলিঙ্গের বিয়ের কারণে পথ ছিল বেশ কঠিন। পরিবারকে রাজি করিয়ে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তারপরও মানুষের চোখে সইতে হয়েছে অনেক কটাক্ষ কিন্তু পাশাপাশি তাঁদের দেখে অনুপ্রাণিত অনেকে। আদিত্য জানান, তাঁদের বিবাহ অনেক সমকামী যুগলকে সাহস যুগিয়েছে।



