নজরবন্দি ব্যুরোঃ এবারের টি-২০ বিশ্বকাপের শুরুর দিকটা একেবারের ভালো কাটছে না ভারতীয় ক্রিকেট দলের। প্রথমে ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার পর গতকাল দ্বিতীয় ম্যচে উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে ও মুখ থুবড়ে পড়ে বিরাট ব্রিগেড। যারফলে এবারের বিশ্বকাপের শেষ চারে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে ভারতের। আর এই নিয়েই এবার মুখ খুললেন গাভাসকর।
আরও পড়ুনঃ BJP মন্ত্রীর হুঁশিয়ারি, মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরিয়ে নিল সব্যসাচী


গতকাল ভারতীয় দলের প্রথম একাদশ থেকে সূর্য কুমার যাদব কে সরিয়ে ইশান কিষান কে আনেন ভারতীয় অধিনায়। তারপর ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার রোহিত শর্মা কে সরিয়ে ইশান কে নামান বিরাট। যা একেবারেই না পসন্দ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট তারকা তথা অধিনায়ক সুনীল গাভাসকরের। তাই ম্যাচের শেষে একটি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় নিয়ে মুখ খোলেন তিনি।
এই প্রাক্তন তারকা বলেন, ‘ লাগলে ভাল, না লাগলে আউট এই প্রকৃতির ব্যাটসম্যান ইশান কিষান। এই ধরনের ব্যাটসম্যান চার অথবা পাঁচ নম্বরে ব্যাট করতে নামলে ভাল। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারে। কিন্তু যেটা ঘটল, তা হল রোহিত শর্মাকে ওপেনিং থেকে সরিয়ে দিয়ে জানিয়ে দেওয়া হল ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে তোমার উপরে আমরা আস্থা রাখতে পারছি না।”
বিরাট স্ট্র্যাটেজি নিয়ে বিস্ফোরক গাভাসকর, ব্যাটিং নিয়ে হতাশ তিনি











