কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন গম্ভীর, নিজের পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না নতুন কোচ

gautam Gambhir: সে ক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রেখে দিতেই পারে। সাপোর্ট স্টাফদের জন্য বোর্ড বিদেশি কাউকে নিয়োগ করবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চেয়েছিলেন ভারতের নব্য কোচ গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের এহেন দাবি নস্যাৎ করে দেয়। সূত্রের খবর, ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডসের নাম উত্থাপ্পন করেছিলেন গম্ভীর। কিন্তু সেই দাবিও খণ্ডণ করে বোর্ড। অর্থাৎ কাজ শুরুর আগেই ধাক্কা।

কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন গম্ভীর, নিজের পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না নতুন কোচ

শোনা যাচ্ছে সহকারী বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরকে দেওয়া হয়েছে শর্ত। দ্রাবিড়ের সহকারী হিসাবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদের সকলেরই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড।

কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন গম্ভীর, নিজের পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না নতুন কোচ
জন্টি রোডসে

সে ক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রেখে দিতেই পারে। সাপোর্ট স্টাফদের জন্য বোর্ড বিদেশি কাউকে নিয়োগ করবে না। সেই কারণে বিদেশি নামের পিছনে ছুটতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এদিকে শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান প্রাক্তন পেসার মর্নি মর্কেলকে চাইছেন গম্ভীর।

কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন গম্ভীর, নিজের পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না নতুন কোচ

কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন গম্ভীর, নিজের পছন্দের ফিল্ডিং কোচ পেলেন না নতুন কোচ

উল্লেখ্য, মর্কেল পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অতীতে। গম্ভীরের সঙ্গেও লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন তিনি। গম্ভীর মনে করছেন, মর্কেলকে নিয়ে তাঁর অনুরোধ মেনে নেবে বোর্ড। যদিও বোর্ড এখনও এব্যাপারে কিছু জানায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন