নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলে ভবিষ্যত অধিনায়কের খোঁজ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর খাতায় যোগ্য নেতার নাম শুভমন গিল। সোমবার আইপিএলে মুখোমুখি হয়েছিল গুজরাত ও হায়দরাবাদ। আমেদাবাদে হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান করেন গিল।
আরও পড়ুন: সেঞ্চুরি করে একাধিক রেকর্ড শুভমানের, ভাঙলেন সচিনের রেকর্ডও


তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট। এক পোস্টে তিনি লেখেন, যদি কারোর যোগ্যতা থাকে, তাহলে তিনি হলে শুভমন। তাঁর মনে হয় এই ক্রিকেটারের মধ্যে নেতার হওয়ার রসদ রয়েছে। তিনি আরও লেখেন, যেখানে প্রতিভা আছে, সেখানে গিল আছে। এভাবেই এগিয়ে চলো এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দাও। আশীর্বাদ রইল।

কোহলির এই পোস্টের পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে। এই ক্যাপশনে ঠিক কীসের ইঙ্গিত দিলেন কোহলি? তবে কি ভারতীয় দলে নিজের উত্তরসূরি হিসেবে শুভমানকেই বেছে নিলেন কোহলি? রোহিত শর্মা পরবর্তী জমানায় কি তবে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠবে গিলের হাতেই? প্রশ্নগুলি তুলে দিলেন খোদ কোহলি।



যার উত্তর অবশ্য সময়ের গর্ভে। জুন মাসের ৭ তারিখ থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৩ জনের দলে রয়েছে ডান হাতি শুভমন গিল।
ভবিষ্যত অধিনায়ক শুভমন গিল? বিরাটের পোস্টে তারই ইঙ্গিত

মূলত তাঁকে ওপেনার হিসাবেই ভাবা হয়েছে রাহুল দ্রাবিড়ের দলে। তার আগে এই মরশুমে আইপিএলে এখন দুরন্ত ফর্মে পঞ্জাবের এই ব্যাটার। একটি শতরানের পাশাপাশি রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। এর সঙ্গে পাওয়া গেল কোহলির প্রশংসা।







