নজরবন্দি ব্যুরো: আমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে প্রথম শতরান করলেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন শুভমন। অরেঞ্জ ক্যাপের তালিকায় দারুণ উন্নতি হল তাঁর। দ্বিতীয় স্থানে উঠে এলেন।
আরও পড়ুন: শামির দখলেই পার্পল ক্যাপ, দেখুন প্রথম দশে কারা?


১৩ ম্যাচ পর শুভমনের সংগ্রহ ৫৭৬ রান। শুধু তাই নয়। এই শতরান করার পর বেশ কিছু রেকর্ড করলেন গিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। একটাও ছক্কা না মেরে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছেন শুভমান গিল। মাত্র ৫৬ বলে আইপিএলে জীবনের প্রথম সেঞ্চুরি করেছেন তিনি।

চলতি আইপিএলে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি সেঞ্চুরি পেলেন। গুজরাট টাইটান্সের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান পূর্ণ করার কৃতিত্বও অর্জন করেছেন শুভমান গিল। চলতি আইপিএলে ইতিমধ্যেই তিনি ৫০০ রানের মাইলফলক পেরিয়ে গেছেন।



এবং জীবনের প্রথমবার তিনি আইপিএলে ৫০০ রান করলেন। চলতি আইপিএলে একটা ভেনুতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। এবছর অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি ৪০০ রান করেছেন।
সেঞ্চুরি করে একাধিক রেকর্ড শুভমানের, ভাঙলেন সচিনের রেকর্ডও

এই রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ের। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তিনি ৭ ইনিংসে ৩৫০ রান করেছেন।







