Fuchka: শরীর সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুদিন করে ফুচকা খান, মেদ ঝরাতেও ফুচকা উপযোগী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনেকের মনেই ধারণা রয়েছে ফুচকা হয়ত শরীরের জন্য খারাপ। ফুচকা খেতে কে না ভালবাসে। এই মুখরোচক সুস্বাধু খাবার ভালবাসতে বাধ্য সবাই। কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, কোথাও বা অন্য নামে পরিচিত। তবে এই মুখরোচক খাবারই যদি স্বাস্থ্বের জন্য ভালো হয় তবে তো সোনায় সোহাগা, হ্যাঁ এমনটাই তথ্য উঠে এলো।

আরও পড়ুনঃ গরমে প্রাণ জোরাতে বাধ্য আম পোড়ার শরবত, রইলো রেসিপি

Fuchka | Food, Indian food recipes, Food lover

তথ্য বলছে সপ্তাহে দুদিন অন্তত ফুচকা খান। ফুচকা খেলে শরীর থেকে উধাও হবে একাধিক রোগ। শরীর ভালো রাখতে হলে অনাহাসে সপ্তাহে দুদিন খেতে পারেন ফুচকা। তবে টক জল জল সহযোগে, নাহলে উল্টে ক্ষতির সম্ভাবনা বেশি।FUCHKA, Oulu - Menu, Prices & Restaurant Reviews - Tripadvisor

কারণ হজমের গোলমাল হোক বা অম্বলের সমস্যা সব কিছু থেকে টক জল আপনাকে মুক্তি দিতে পারে। হজম শক্তি বাড়াতেও টক জলের জুড়ি মেলা ভার। কারণ এই টক জলে থাকে তেতুল ছাড়াও ধনে পাতা, বিট নুন, লঙ্কা, এবং লেবু যা শরীরের জন্য খুবই উপকারী।

শরীর সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুদিন করে ফুচকা খান, হজম শক্তি বাড়াতেও টক জলের জুড়ি মেলা ভার

Yummy Fuchka, Dum Dum order online - Zomato

এই ফুচকার জলে যেহেতু লেবু এবং তেতুল থাকে এটি আপনার শরীর থেকে মেদের সমস্যাও সমাধান করবে। শুধু তাই নয় আপনি যদি সর্দি কাশির সমস্যাতে ভোগেন তাহলেও আপনাকে রক্ষা করবে এই টক জল। ব্যাকটেরিয়া জনিত যেকোনো সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে টক জল। তবে অতিরিক্ত পরিমানে ফুচকা খাবেন না এতে হিতে বিপরিত হতে পারে। পরিমান মতো সপ্তাহে অন্তত দুদিন ফুচকা খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত