নজরবন্দি ব্যুরোঃ বদলে গেল সব হিসেব, মমতার ছোঁয়ায় বদলে গেল অনেক নাম। থমকে গেল ‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি। কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আলোচনায় বসেছিলেন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্য।
আরও পড়ুনঃ তৃণমূলের প্রার্থী ক্ষীতি কন্যা, আদতে কতটা ক্ষতি বামেদের?
আর তৃণমূল সুপ্রিম। সব আলোচনার পরে প্রার্থী তালিকায় চূড়ান্ত শিলমোহর দেন মমতা। তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে একাধিক প্রভাবশালী নেতার নাম বাদ গিয়েছে। যেমন বাদ গিয়েছে স্মিতা বক্সির নাম। তেমনই বাদ পড়েছে রতন দে’র মতো নামও।
এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে থাকা রতন মালাকারের নামও বাদ পড়েছে। এবার এই ভোটে যেমন লড়াই করবেন অনেক নতুন মুখ তেমনি থাকছেন অভিজ্ঞ পুরনো মুখ। আর তার সাথে থাকছে চমকও। এবারের পুরভোটে চমক মুখ্যমন্ত্রীর পরিবার থেকে।

অভিষেকের পর এবার রাজনীতিতে অভিষেক হতে চলেছে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ের। ৭৩ নম্বর ওয়ার্ড থেকে এবার ভোটে লড়বেন তিনি। ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে বেরিয়েছেন অভিষেক। রপ্ত করেছেন পিসির রাজনীতি। এখন তিনি তৃণমূলের আইকন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকে।

মমতার পরিবার থেকে আরও এক সক্রিয় রাজনীতিতে, অভিষেকের পর কার উপর ভরসা রাখলেন দিদি?
তিনি ছাড়া পরিবারের কাউকে সেভাবে এগিয়ে এসে রাজনীতিতে দেখা যায়নি কখনই। এবার সেই তালিকায় নয়া যোগ কাজরী বন্দ্যোপাধ্যায়। খোদ নিজের পাড়াতেই লড়াই করবেন তিনি। এছারাও মমতার নতুন আরও এক চমক প্রার্থী হয়েছেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা।



