বিরোধীদের কটাক্ষ উড়িয়ে আগামী বছর পর্যন্ত বাংলার মানুষকে বিনামূল্যে রেশন। নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ৩০ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, আগামী বছর জুন পর্যন্ত রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে রেশন পাবেন।তখন বিরোধীদের কটাক্ষ ছিল, ভোটের লক্ষ্যে এমন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরোধীদের কটাক্ষ উপেক্ষা করে কথা রাখলেন দিদি।

আরও পড়ুনঃ রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা কে শূন্য-তে পৌঁছে দিল ঝাড়গ্রাম।

প্রতিশ্রুতি মতো বুধবার রাজ্যের খাদ্যদপ্তর এই মর্মে নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত মানুষ আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন। রাজ্যের খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই মর্মে নির্দেশিকা জারি করেছেন।কি বলা আছে সেই নির্দেশিকাই? সেখানে বলা আছে আগস্ট থেকে আগামী বছর জুন পর্যন্ত সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।

যে পদ্ধতিতে মানুষ রেশন সংগ্রহ করেন, সেইভাবেই তা সংগ্রহ করতে হবে। রাজ্যের অর্থদপ্তরের অনুমোদনেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।প্রসঙ্গত গত ২১শে জুলাই শহীদ দিবসে ভার্চুয়াল সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন “আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু একবছর নয়।

বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।” এই সিদ্ধাতের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যে উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত