গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! আয়োজক কলকাতা বিশ্ববিদ্যালয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! “আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ ধরনী পরে, সকলের ত্বরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের ত্বরে।” বিদ্যালয়ের স্তরে পড়া কবিতাটির মর্মস্পর্শী অর্থকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। তারা করতে চলেছেন প্রান্তিক মানষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার।

আরও পড়ুনঃ সাংসদের বেতন কমলো ৩০ শতাংশ।

- Advertisement -

অতিমারি করোনার প্রকোপ রুখতে দেশব্যাপি দীর্ঘ লকডাউনের প্রভাবে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণে মেতে থাকলেও আমাদের প্রধান উৎসব শারদীয়া দুর্গোৎসব। প্রতি বছর ধনী, দরিদ্র, মধ্যবিত্ত নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী উৎসবের আনন্দে মাতোয়ারা হন।মাঠে কাশফুল ফুটলেই একটা পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর শিশুরা তাদের মা বাবার কাছে আবদার শুরু করে দেয় নতুন পুজোর সাজের জন্য।

বর্তমান বছরে আর্থিক ভাবে পিছিয়ে থাকা বহু পরিবার দুবেলা দুমুঠো ভাতের সংস্থান করতে হিমশিম খাচ্ছে, পরিবারের ছোটদের জন্য পুজোর জামাকাপড় কেনা তাদের কাছে আকাশ কুসুম স্বপ্নের সামিল। মহামারীর সাথে লড়াইয়ে মানুষই মানুষের পাশে থেকেছে, মানুষ মানুষের জন্য আর তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা সমাজের প্রান্তিক মানুষদের ঘরে ঘরে শিশু কিশোরদের জন্য পুজোর সাজ পৌঁছে দিতে বিনামূল্যে পুজোর বাজারের আয়োজন করেছেন। আগামী ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টে থেকে এই বিনামূল্যে পুজোর বাজারের সূচনা হচ্ছে। ১৭ই সেপ্টেম্বর ও ১৮ ই সেপ্টেম্বর এই দুদিন ব্যাপি পুজোর বাজার চলবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রীট ক্যাম্পাসের মেন গেটের সামনে। উদ্যোগতারা গরীব শিশুদের বস্ত্র বিতরণের জন্য এই পুজোর বাজারের আয়োজন করেননি।

এই পুজোর বাজারে শিশু এবং টিনএজদের জন্য থাকবে জামা-কাপড়ের স্টল সেখানে থাকছে ছোট, বড়,মাঝারি বিভিন্ন সাইজের নানা ধরনের জামা কাপড়ের পসরা।প্রত্যেকের জন্য বরাদ্দ একটি করে জামাকাপড়। নিজের পছন্দ অনুসারে প্রান্তিক মানুষেরা তাদের সন্তানের জন্য একটি জামাকাপড় এই পুজোর বাজার থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারবেন। এই ভাবে সহায় সম্বলহীন প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে ব্রতী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্র ছাত্রীরা।বিভিন্ন ব্যাচের প্রাক্তনীরা এই উদ্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! প্রাক্তনীদের কাছ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি কেউ সরাসরি জামা কিনে দিলেও তা সংগ্রহ করছেন সংগঠকরা।আগামী ২৭ শে সেপ্টেম্বর ও ২ রা অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা law কলেজ এবং বালিগন্ঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে এই রকম বিনামূল্যে পুজোর বাজারের আয়োজনের পরিকল্পনা আছে প্রাক্তনীদের।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর