সাংসদের বেতন কমলো ৩০ শতাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাংসদের বেতন কমলো ৩০ শতাংশ। বর্দেতমানে দেশের করোনা পরিস্শেথিতির কথা মাথায় রেখে সংসদ সদস্যদের বেতন কমানোর সিদ্ধান্ত নিল সরকার। এ ক্ষেত্রে প্রত্যেকের বেতন ৩০ শতাংশ কমানো হবে। এর আগে  মন্ত্রীদেরও বেতন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আরাও পড়ুনঃ বলিউডের অপমান আর নয়, পার্লামেন্টে মেজাজ হারালেন জয়া !

মঙ্গলবার সাংসদদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল-২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে  লোকসভা। আগামী ১ বছর এমপিদের বেতন-ভাতার অংশটি  করোনা ভাইরাসের কারণে জরুরি হয়ে ওঠা বিভিন্ন খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে।

সাংসদের বেতন কমলো ৩০ শতাংশ। মঙ্গলবার সংসদে বিতর্কে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী কোভিড-১৯ অতিমারি সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান। এদিকে, ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের জন্য এমপিল্যাড তহবিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি সরকারের সাংসদদের বেতন কমানোর সিদ্ধান্ত সমর্থন করলেও এমপিল্য়াড পুনরায় চালুর দাবি করে। কেন্দ্রীয় তর্থ ও প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত