বলিউডের অপমান আর নয়, পার্লামেন্টে মেজাজ হারালেন জয়া !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অপমান আর নয়, বলিউডের বদনাম সহ্য না করতে পেরে পার্লামেন্টে বিস্ফোরক জয়া বচ্চন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের অনেক না জানা তথ্য সামনে আসছে। ইন্ডাস্ট্রির বেশ কিছু বিষয় নিয়েই প্রতিবাদ জানানোর সাহস দেখিয়েছেন অনেকেই। আবার অনেককে দেখা গেছে যারা মুখ খুলেছেন তাদের কটাক্ষ করতে।

আরও পড়ুনঃ স্কুল ফি সমস্যার সমাধান। রায় দিল কলকাতা হাইকোর্ট।

এই মুহুর্তে বলিউড ইন্ডাস্ট্রির যে বিষয়টা সব থেকে বেশি মাথা চারা দিয়ে উঠেছে সেটি হল মাদকচক্র। সুশান্ত মৃত্যু মামলার তদন্তে মাদকচক্রের ঘটনা সামনে আসতেই তার সাথে একে একে জড়িয়ে পড়ে বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নীতি নিয়ে প্রশ্ন উঠছে। এই নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্বজনপোষণ নীতি নিয়ে বলিউডের সুরেই কথা বলতে শোনা গেছে টলিউডের অভিনেতা-অভিনেত্রী দের। তারা জানিয়েছেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের কিভাবে স্বজনপোষণ নীতির শিকার হতে হয়েছে। এর পর থেকেই ধারণা জন্মেছে বলিউড মানেই সেখানে বহিরাগতদের কোন স্থান নেই।

কিন্তু সিনেমা জগতের এই অপমান আর মেনে নিতে পারছেন না জয়া বচ্চন। অমিতাভ বচ্চন এবং তার পরিবারকে বলিউডের একটা ছোট জগৎ বলা যেতে পারে। সেই বলিউডকে কটাক্ষ হতে দেখে মেজাজ হারালেন জয়া। সম্প্রতি পার্লামেন্টে ইন্ডাস্ট্রির মাদকচক্রের বিষয়টি উঠতেই ক্ষুব্ধ হয়ে যান জয়া বচ্চন। তিনি বলেন বলিউডের নামে এই কেচ্ছা আর মেনে নেওয়া যাবে না।

বলিউডের অপমান আর নয়, তিনি বলেন, প্রতিদিন বলিউড ইন্ডাস্ট্রির সাথে সরাসরি যুক্ত হয়ে প্রায় ৫ লক্ষ মানুষের পেট চলে। আর এর সাথে পরোক্ষভাবে যুক্ত প্রায় ৫০ লক্ষ মানুষ। ফলে বলিউডের অপমান তিনি মেনে নিতে পারবেননা। এদিন তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যে বা যারা প্রতিনিয়ত বলিউডের অপমান করে চলেছেন, সরকার যাতে তাদের ছেরে না দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন