Twitter: চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে মামলা টুইটারের প্রাক্তন সিইও-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টুইটার মালিক এলন মাস্কের বিরুদ্ধে মামলা করলেন সংস্থার প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল। চাকরিচ্যূত হওয়ার পর এখনও বকেয়া ৮ কোটি টাকা। আদালতে মামলা করে দ্রুত টাকা মেটানোর আর্জি জানিয়েছেন পরাগ।

আরও পড়ুন: ‘অহংকার করে বাঙালিদের বসিয়ে রাখে ওরা’, কেন বললেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি

আদালতে টুইটারের প্রাক্তন সিইও জানিয়েছেন, এই সংস্থায় কর্মরত অবস্থায় একাধিক মামলায় খরচ হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বকেয়া টাকা পাচ্ছেন না। এই অভিযোগ জানিয়ে পরাগ সহ তাঁর প্রাক্তন আধিকারিকরাও মামলা করেছেন। গত বছর অর্থাৎ ২০২২ সালে টুইটার কিনে নেন এলন মাস্ক। মালিকানা হাতে পেতেই পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেলেন। চাকরি হারান সিএফও নেল সেগাল এবং পলিসি চিফ বিজয়া গাড্ডে। নিজেদের প্রাপ্য অর্থ না পাওয়ায় টুইটারকে জানালেও কোনও সুরাহা হয়নি।

চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মামলাকারীদের দাবি অনুযায়ী, টুইটারের কাছে ইতিমধ্যেই বকেয়া নিয়ে জানানো হয়েছে। এমনকি অভিযোগ স্বীকার করে নিয়েছে মাস্কের সংস্থা। এই মামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে টুইটার। একটি পুপ ইমোজি শেয়ার করেছে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম।

Elon Musk Twitter Lawsuit
চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Parag Agarwal 17d6fc58d12 medium
চাকরিচ্যূত হওয়ার পরও বকেয়া কয়েক কোটি টাকা, মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

উল্লেখ্য, কয়েকদিন আগে আচমকাই টুইটারের ব্লু বার্ড উধাও হয়ে যায় এবং তার বদলে দেখা যায় জাপানের বিখ্যাত শিবা ইনু প্রজাতির কুকুরের ছবির লোগো। এনিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। লোগো পরিবর্তন হওয়ার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে অল্প কিছু সময়ের মধ্যেই ফিরে আসে নীল পাখি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত