নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। করোনা সংক্রামিত হওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। করোনার কোন উপসর্গ ছিলনা তাঁর। এদিন তিনি অন্য চিকিৎসা করাতে হাসপাতালে যান। সেখানে সাম্প্রতিক নিয়ম অনুযায়ী তাঁর কোভিড টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট আসতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। প্রণব মুখোপাধ্যায় ট্যুইটে আবেদন করেছেন যারা গত কয়েকদিনে তাঁর সংস্পর্শ্বে এসেছেন তাঁরা যেন আইশোলেশনে চলে যান এবং কোভিড টেস্ট করিয়ে নেন।
করোনা ভাইরাসে আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তখন অন্যদিকে দূর্বার গতিতে সংক্রমণ অব্যাহত রয়েছে দেশে। শেষ শুক্রবার ২৪ ঘন্টায় সংক্রমণ ৬০ হাজার ছাড়িয়ে যায়। তারপর থেকেই দিনপিছু ৬০ হাজারের নিচে নামেনি সংক্রামিতের সংখ্যা। গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। অর্থাৎ একঘণ্টার গড়ে মৃত্যু হয়েছে প্রায় ৪২ জনের। এই তথ্য যথেষ্ট চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কে। কারন শুরুতে দেখা যাচ্ছিল সংক্রমণ মাত্রা ছাড়ালেও মৃত্যু সংখ্যা কম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তথ্য অন্য কথা বলছে।
আরও পড়ুনঃ আমাদের বাঁচান দিদি! মুখ্যমন্ত্রী’কে কাতর আবেদন ১০ হাজার শিক্ষকের
গত ২৪ ঘন্টায় ৬২ হাজার ৬৪ জন আক্রান্ত কে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ০৫ হাজার ৭৫ জন। চিকিত্সাধীন রয়েছেন ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৪ জন। দেশে সুস্থতার হার ৬৯.৩৩ শতাংশ। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৮৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ৭৭ হাজার ২৩ জনের টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।












