নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন থেকে ২৫০ জন ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি। যার ফলে খালি হাতেই দিল্লিতে ফিরতে হয়েছে এয়ার ইন্ডিয়ার সেই উদ্ধারকারী বিমানকে। তাই এবার দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে বিকল্প পথের পরিকল্পনা করছে ভারত সরকার।
আরও পড়ুনঃ রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!


আজ সকালে রুশ প্রেসিডেণ্টের তরফে অভিযান চালানোর ঘোষণার পর থেকেই বন্ধ ইউক্রেনের এয়ারস্পেস। সেইসঙ্গে নোটাম জারি হতেই বাতিল হয়ে যায় সমস্ত বেসামরিক বিমান পরিষেবা। সেকারনে এবার বিকল্প পথের মাধ্যমে নাগরিকদের দেশে ফেরানোর জন্য চালু করা হয় বিশেষ হেল্পলাইন নম্বর। এছাড়াও যারা রাজধানীতে রয়েছেন, তাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র অনুযায়ী খবর, সেখান আঁটকে থাকা নাগরিকদের ফেরাতে ভারতীয় দূতাবাসে বাড়ানো হয়েছে আধিকারিকদের সংখ্যা। একইসঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়া ও অন্যান্য ভারতীয়দের জন্যও জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা।
বন্ধ ইউক্রেনের এয়ারস্পেস, নাগরিকদের ফেরাতে বিকল্প ভাবনা ভারতের

দূতাবাসের তরফে বলা হয়, “বর্তমানে ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। আপনারা যে যেখানেই রয়েছেন, শান্ত থাকুন এবং সুরক্ষিত কোনও জায়গায় আশ্রয় নিন।” তবে উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে অন্যকোন ভাবে সকলে দেশে ফেরানোই একমাত্র লক্ষ্য দেশের বিদেশমন্ত্রকের।









