নজরবন্দি ব্যুরোঃ প্রবল জলোচ্ছাস দিঘায়, ইয়াস আর ভরা কোটালের দ্বৈত দাপট থেকে ধীরে ধীরে সেরে ওঠার আগেই ফের জলে ভাসছে গোটা বাজার এলাকা, হুহু করে জল ঢুকছে উপকূলের গ্রাম গুলিতে। স্থানীয় সূত্রের খবর প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে।
আরও পড়ুনঃ দেশে ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণ, চিন্তা সেই কেরল’কে নিয়েই
আজ, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই প্রবল জলোচ্ছাস লক্ষ্য করা গিয়েছে দিঘা সমুদ্র সৈকতে। পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। আচমকা এই পরিস্থিতির কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন গতকাল ছিল কৌশিকী অমাবস্যা।
প্রবল জলোচ্ছাস দিঘায়, জল ঢুকছে হোটেল ও রিসর্টের ভিতরেও

তার প্রভাবেই আজ ভরা কোটাল। আর সেই কারণেই এই প্রবল জলোচ্ছাস দিঘায়। ইতমধ্যেই জলোচ্ছাসের কারণে জল ঢুকতে শুরু করেছে দিঘার বাজারে, একাধিক হোটেলেও ঢুকেছে জল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলের গ্রাম গুলিতে।



